Sunday, June 28, 2026

দিলীপ ব্যস্ত জেলায়, কেন্দ্রীয় নেতারা রাজভবনে ব্যস্ত ছবি তুলতে

Date:

Share post:

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যখনচদলের প্রচারে ব্যস্ত, জেলা থেকে জেলা সফরে ঝড় তুলছেন, তখন দলের কেন্দ্রীয় নেতারা ব্যস্ত এক ডজন মামলায় অভিযুক্ত মৃত মণীশ শুক্লার খুন-জটিলতার আকচাআকচি নিয়ে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে কয়েকজন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। এর মাঝে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে মণীশ খুনের সিবিআই তদন্ত চেয়ে আসলেন মুকুল রায়। সঙ্গে ছিলেন সব্যসাচী দত্ত ও জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুন- পুজোর ভিড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা,হাসপাতালে আদৌ মিলবে শয্যা ?

আসলে এই সব পরিযায়ী নব্য বিজেপির নেতাদের পদ আছে, কাজ নেই। জনা পাঁচেকের টিম আছে, কিন্তু কোনও কার্যকরী ভূমিকা নেই। আমচা-চামচারা পর্যন্ত দেহরক্ষী নিয়ে ঘুরছে দেখে হাসির খোরাক নেটিজেনদের কাছে। এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে দলেই প্রশ্ন। সদ্য কেন্দ্রীয় নেতার তকমা পাওয়া বর্ষীয়ান প্রাক্তন তৃনমূলী বিজেপির ঘর ভাঙার দায়িত্ব নিয়েছেন বা তৃণমূলের উদ্দেশ্য সাধন করছেন বলে বিজেপি মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়ে দায়িত্ব খালাস, আন্দোলন শেষ! রাজ্য বিজেপির গলগ্রহ এইসব নেতাদের উপর আদি কর্মীদের উষ্মা ক্রমশ বাড়ছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...