Tuesday, March 31, 2026

রাজ্যে কমলো কোভিড টেস্টের খরচ, পুজোয় নবান্নে কন্ট্রোল রুম: মুখ্যসচিব

Date:

Share post:

রাজ্যে এবার কোভিড টেস্টের খরচ কমল। পরীক্ষার খরচ দেড় হাজার টাকা বেধে দিল রাজ্য সরকার। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, পুজোর সময় 24×7 কন্ট্রোল রুম চালু থাকছে নবান্নে।

আরও পড়ুন- সরানো হল গণধর্ষণের অভিযোগ, হাথরস মামলা হাতে নিয়েই বিতর্কে সিবিআই

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর সময় সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। তাঁদের অন্য সময় ছুটি দেওয়া হবে।

কোভিড মোকাবিলায় টেস্টের খরচ কমানোর পাশাপাশি, রাজ্যে বাড়ছে ফ্রি বেডের সংখ্যা। বাঙুর হাসপাতালে 56টি চালু করা হয়েছে। আরও 496টি নতুন চালু হবে। আরও নার্স নিয়োগ করবে রাজ্য সরকার।

করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স ভাড়া কমাতে হবে বলেও জানান মুখ্যসচিব। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হবে।

এবার থেকে পাড়ায় পাড়ায় চেম্বার খুলতে পারবেন চিকিৎসকরা। এ বিষয়ে আইন শিথিল করছে রাজ্য সরকার।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...