Friday, April 3, 2026

অতিমারি রাজনৈতিক উদ্দেশ্য! ‘অদ্ভুত দাবি’তে প্রতিবাদ ইউরোপে

Date:

Share post:

রাজনৈতিক উদ্দেশে অতিমারিকে হাতিয়ার করা হচ্ছে। এই দাবিতে এবার বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপে। রাস্তার ধারে দেওয়ালে দেওয়ালে স্প্রে পেইন্টে গ্রাফিতি করা হয়েছে। যেখানে লেখা, ” মাস্ক খুলে ফেলো।”

 

লন্ডনের পোর্টাবেলো থেকে ব্রাসেলস, ডাবলিন, প্যারিস সহ জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামে চলছে মাস্ট বিরোধী বিক্ষোভ। আন্দোলনকারীদের বক্তব্য, ” সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র। অতিমারিকে হাতিয়ার করে ভুয়ো প্রচার করছে একদল।” তাঁরা স্লোগান তুলেছেন, ” সরকারের মুখোশ খুলে দাও। আর কোনও মিথ্যে নয়, কোনও মাস্ক নয়, লকডাউন নয়।”

 

কিন্তু কেনো হঠাৎ এই বিক্ষোভ? নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল জলি জানিয়েছেন, ” সাধারণভাবে মহামারি, রাজনৈতিক রদবদল বা সন্ত্রাস হামলার ক্ষেত্রে ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসে।” মহামারি আবহে মানুষের মানসিক এবং অর্থনৈতিক পরিস্থিতি এই ধরনের আন্দোলনের উৎস হিসেবে কাজ করতে পারে। আবার এই ধরনের বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর বেশ প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।

একদিকে ইউরোপ সহ সারা বিশ্বে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন ইউরোপে ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এরই মধ্যে বাড়ছে আন্দোলনের মাত্রা। যত দিন যাচ্ছে তত সুর চড়াচ্ছেন বিক্ষোভকারীরা। একাংশের বক্তব্য, এই আন্দোলন করে আদতে কোন লাভ হচ্ছে না। উপরন্তু হিতে বিপরীত হচ্ছে। রাতারাতি বাড়ছে সংক্রমণের হার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তুলনামূলকভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রিটেন, স্পেন এবং ফ্রান্সে।

আরও পড়ুন:আমার থেকে আর সংক্রমণ ছড়াবে না, ঘোষণা ট্রাম্পের!

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...