Monday, June 22, 2026

আমার থেকে আর সংক্রমণ ছড়াবে না, ঘোষণা ট্রাম্পের!

Date:

Share post:

চিকিৎসকরা এখনও স্পষ্টভাবে না জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের শারীরিক অবস্থার ঘোষণা করলেন। স্বভাবসিদ্ধ কায়দায় জানালেন, তিনি প্রাণঘাতী করোনাভাইরাস থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন। তাঁর থেকে আর কারুর সংক্রমণ ছড়াবে না। সেইসঙ্গে ট্রাম্প বলেন, আমার ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে।

রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার আর করোনা নেই, আমার ইমিউনিটি তৈরি হয়েছে। হতে পারে এই ইমিউনিটি অল্প সময়ের জন্য, আবার হতে পরে তা আজীবনের জন্য। কেউ আসলে জানে না, তবে আমার ইমিউনিটি ঠিকই তৈরি হয়েছে।

ট্রাম্প নিজের সম্পর্কে এসব কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট সত্যিই করোনামুক্ত কিনা, এ নিয়ে এখনও ধোঁয়াশা আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে। এদিনের সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আপনাদের এমন একজন প্রেসিডেন্ট আছে যার ইমিউনিটি তৈরি হয়েছে। সুতরাং আপনাদের প্রেসিডেন্টকে এখন শত্রুর মত বেসমেন্টে লুকিয়ে থাকতে হবে না। আমার থেকে কারুর সংক্রমণও ছড়াবে না।

আরও  পড়ুন-করোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প!

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...