ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma) পকসো (POCSO) আইনে গ্রেফতার করল পুলিশ। প্রাক্তন মন্ত্রীর বাড়ির এক মহিলা ও পরিবারের আরেক নাবালিকা সদস্যের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তাঁকে ৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Sponsored

সঞ্জু শর্মা দীর্ঘদিন ধরেই দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ায় বসবাসকারী ওই প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। অভিযোগ, মদ খেয়ে কাজে আসতেন বলে সঞ্জু শর্মাকে একাধিকবার সর্তকও কড়া হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে কাজ করতে অস্বীকার ও মাসের মধ্যে ১৫দিন ছুটির দাবি করতে শুরু করেন অভিযুক্ত। সেই দাবি না মানাতেই এই আক্রমণ বলে অভিযোগ।
অভিযোগ, কয়েক দিন আগে প্রাক্তনমন্ত্রী বাড়িতে না থাকাকালীন আবাসনের ফ্ল্যাটে অভিযোগকারিনী ও ওই নাবালিকা ছিলেন। সেই সময়েই ফের সেখানে এসে হুজ্জুতি করেন সঞ্জু। নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করা হয়। তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হন অভিযোগকারিনীও। তাঁকেও শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার পরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ (Police)। মুখ্যমন্ত্রীর ‘হেল্পলাইন’ নম্বরে ফোন করেন খোদ প্রাক্তন মন্ত্রী। তার পরেই পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। রবীন্দ্র সরোবর থানায় ((126(2) / 115*(2) / 76) / 62) / 351 * (3) / 79 BNS & r/w 8/10/18, POCSO আইনে অভিযোগ দায়ের হয়। সঞ্জু শর্মাকে আদালতে তোলা হলে ৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
-
-
-
-
-
--
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
1h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago
More from মহানগর
View All →
মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago

একশে জুলাইয়ে শহরে তিন রাজনৈতিক মঞ্চ, নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ
1d ago
