নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী কর্মীদের বেতন বৈষম্য দূর করা এবং স্বচ্ছ নিয়োগের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই ম্যারাথন বৈঠক শেষে কর্মচারীদের জন্য একগুচ্ছ ইতিবাচক বার্তা মিলেছে বলে দাবি করেছে যৌথ মঞ্চ।
Sponsored

বৈঠক শেষে যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত রায় কার্যকর করার ক্ষেত্রে নতুন সরকার কোনও সংঘাতের পথে হাঁটবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রায় অক্ষরে অক্ষরে মেনেই এগোতে চায় রাজ্য। সেই লক্ষ্যে মুখ্যসচিব ও অর্থসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। তবে ডিএ-র বকেয়া হিসাব বা কোয়ান্টিফিকেশন নিয়ে দু'পক্ষের মধ্যে যে সামান্য মতপার্থক্য রয়েছে, তা বিচারপতি ইমদাদুল হক কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ডিএ-র পাশাপাশি নতুন বেতন কমিশন এবং অস্থায়ী কর্মচারীদের নিয়েও বড় ইঙ্গিত মিলেছে এই বৈঠকে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে কর্মচারী সংগঠনগুলিকে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে এবং আগামী বছরের জানুয়ারি থেকেই নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার চেষ্টা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে গ্র্যান্ট-ইন-এইড কর্মী, ওয়ার্কচার্জড কর্মী এবং পেনশনভোগীদের বিষয়ে আদালতের নির্দেশ মেনে সমাধানের পথ খোঁজা হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পভিত্তিক ও রাজ্যের বিভিন্ন অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করার আশ্বাসও দিয়েছে সরকার।
প্রশাসনিক স্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ার ক্ষেত্রেও যৌথ মঞ্চকে পাশে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করে যৌথ মঞ্চ দাবি করেছে, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৫০ হাজার স্থায়ী পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সরকার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ নিয়োগ নীতি ঘোষণা করতে পারে।
তবে সমস্ত আলোচনার কেন্দ্রে রয়েছে মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মচারীদের ৪২ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। সংগঠনের প্রস্তাব, ভবিষ্যতে কেন্দ্র যখনই ডিএ বাড়াবে, রাজ্যেও যেন তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার স্থায়ী ব্যবস্থা হয়। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী বড় ইঙ্গিত দিয়েছেন বলে দাবি ভাস্কর ঘোষের। তাঁর বক্তব্য, আগামী ২২ জুন রাজ্য বাজেটে কর্মচারীদের জন্য “ভালো সুখবর” থাকতে পারে। শুধু প্রতীকী বা “চিরকুটে ডিএ” নয়, কর্মচারীদের মর্যাদা বজায় রেখেই স্থায়ী সমাধানের পথ খুঁজতে চায় নতুন সরকার। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই কর্মচারী-সংলাপ এবং বাজেটে সম্ভাব্য ঘোষণা আগামী দিনে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।
আরও পড়ুন - ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
5h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
7h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
7h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
8h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
9h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
10h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
13h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
13h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago
