Tuesday, March 31, 2026

কেলেঙ্কারি! গুগল বলছে বিরাট নয়, অনুষ্কা শর্মা নাকি রশিদ খানের স্ত্রী

Date:

Share post:

আপনি গুগুল সার্চে গিয়ে ইংরেজিতে টাইপ করে যদি জানতে চান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী কে? তাহলে বড় বড় করে উত্তর আসবে “অনুষ্কা শর্মা”! বিশিষ্ট বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা নাকি আফগান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এমনই তথ্য দিচ্ছে স্বয়ং গুগল। পরে নিশ্চয় তারা সরিয়ে ফেলবে। এবং সঠিক তথ্য দেবে। কিন্তু তার আগে গুগলের এই সার্চ দুনিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন- মাঝ মরসুমে ফের দলবদল শুরু হতে চলেছে আইপিএলে

ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী কীভাবে আফগান তারকা লেগস্পিনার রশিদ খানের স্ত্রী হয়ে গেলেন গুগলের রেকর্ডে তাই নিয়েই নেটিজেনদের মধ্যে চলছে তুমুল চর্চা। নেট দুনিয়ায় আলোড়ন। গুগলে ইংরাজিতে “রশিদ খান’স ওয়াইফ” লিখলেই রশিদ খানের যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে ওয়াইফের জায়গায় অনুষ্কা শর্মার নাম লেখা।

গুগলের এই আজব তথ্য নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিষয়টি গুগল নিশ্চয় দেখবে। এবং তাদের ভুলের ব্যাখ্যা দেবে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্রিকেটার রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, আপনার প্রিয় বলিউড অভিনেত্রী কে? সেই উত্তরে রশিদ জানিয়েছিলেন, অনুষ্কা শর্মা ও প্রীতি জিন্টা তার ফেভারিট অভিনেত্রী। সেই জায়গা থেকেই কোনওভাবে এই ভুল তথ্যের জন্ম বলে মনে করছেন নেট বিশেষজ্ঞরা।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...