Friday, June 5, 2026

প্রকাশিত হলো সিবিএসই দশমের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল, পাশের হার ৫৬.৫৫ শতাংশ

Date:

Share post:

আজ, সোমবার প্রকাশিত হলো সিবিএসই দশমের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল। কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে, পাশের হার ৫৬.৫৫ শতাংশ। পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৪৬ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী। পরীক্ষায় পাশ করেছেন ৮২ হাজার ৯০৩ জন।

গত ১৫ জুলাই প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফল। কিন্তু মহামারির জেরে বেশি কিছু পরীক্ষা বাতিল করে দেয় বোর্ড। হয়ে যাওয়া পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফলপ্রকাশ করা হয়। যেসব পড়ুয়ারা সংশ্লিষ্ট ফলে সন্তুষ্ট নয়, তাঁদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে কেন্দ্রীয় বোর্ড। গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় দশমের পরীক্ষা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলে। বোর্ড আগেই জানিয়েছে, কম্পার্টমেন্ট পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে। খাতার পুনর্মূল্যায়ন বা পুনরায় পরীক্ষার আবেদন করা যাবে না।

আরও পড়ুন:ফের নিট পরীক্ষার সুযোগ, সবুজ সঙ্কেত সুপ্রিম কোর্টের

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...