Monday, March 16, 2026

‘রয়্যালস’ বধ করে লীগের শীর্ষে দিল্লি

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালস – ১৬১/৭
রাজস্থান রয়্যালস – ১৪৮/৮

১৩ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস

গত ম্যাচের হারের তকমা মুছে ফের জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস৷ এই জয়ের ফলে মুম্বইকে সরিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে এল শ্রেসয় আইয়ার এন্ড কোং৷ অন্যদিকে হারতে হারতে প্লে-অফ থেকে আরও দূরে সরে গেল রাজস্থান রয়্যালস৷ দিল্লির বিরুদ্ধে ১৬৫ রান তাড়া করতে নেমে এদিন ৭ উইকেটে ১৪৮ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস৷ বেন স্টোকস(৪১), বাটলার(২২) এবং সঞ্জু স্যামসনের(২৫) রানের ইনিংস বিফলে যায়।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার৷ কিন্তু শুরুটা ভলো হয়নি৷ জোফরা আর্চারের প্রথম বলেই পৃথ্বী শ-এর স্টাম্প উড়িয়ে দেয়। পরে দলের ব্যাটিংয়ের রাশ ধরে শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তৃতীয় উইকেটে তারা দু’জনে ৮৫ রান যোগ করে দিল্লির ইনিংস মজবুত জায়গায় নিয়ে যায়। শেষ পর্যন্ত ধাওয়ান ৪৩ বলে ৬টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির  সাহায্যে ৫৭ রান করে ৷ অন্যদিকে ৪৩ বলে তিনটি চার ও ২টি ছয়-সহ ৫৩ রান যোগ করে আইয়ার। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬১ রান তোলে দিল্লি। ৪ ওভারে মাত্র ১৯ রান ব্যয় করে তিনটি উইকেট নেয় আর্চার।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...