Saturday, April 4, 2026

কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Date:

Share post:

কারও জন্য কাজ আটকাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ-এ নেমেছেন, সেটাও কারও জন্য স্তব্ধ হবে না। আজ, বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তাঁর কাছে প্রশ্ন ছিল, বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে উন্নয়ন-এর কাজ কি ব্যহত হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “বেহালা পূর্বের বিধায়ককে কেন দেখা যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন না। তবে বেহালা পূর্বের বিধায়কের জন্য কোনও কাজ আটকে নেই। সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার কাউন্সিলররা কাজ করছেন। দলীয় ভাবে সংগঠন কাজ করছে। কারও জন্য কোনও কাজ আটকে নেই।”

একইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকাড়কে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওনার মাথার ঠিক নেই। তার কোনও প্রসঙ্গে কোনও প্রশ্নের উত্তর আমি দেবো না। আগে ওনার মাথা ঠিক হোক, তারপর উত্তর দেব।”

এর পাশাপাশি পুজো সংক্রান্ত ইস্যু নিয়ে পার্থবাবু বলেন, “দুর্গাপুজোয় যাতে মানুষ কোনওরকম সংক্রমিত না হয় সেই ব্যবস্থা করেই পুজো করা হচ্ছে। দুর্গাপুজা হচ্ছে শুধু বাঙালির প্রধান উৎসব নয়, এটা এখন জাতীয় উৎসব। এই উৎসব হবে ঠিকই, কিন্তু যে যে স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন তা সবাই মানবে। করোনা কিভাবে সামলাতে হয় তা আমাদের সরকার ভালো জানে। করোনার বিরুদ্ধে লড়াই করেই আমাদের দুর্গাপুজা হবে।”

আরও পড়ুন- ইউটিউব চ্যানেল-আইপি টিভিতে সংবাদ পরিবেশন আর নয়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...