Tuesday, June 16, 2026

ফের সঙ্গীত জগতে করোনার থাবা, কোভিড পজিটিভ কুমার শানু

Date:

Share post:

ফের সঙ্গীত জগতে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন সঙ্গীতশিল্পী কুমার শানু। গায়কের ফেসবুকে পেজে জানান হয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা পজিটিভ। ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।”

কুমার শানুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। সেখানেই দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন গায়ক। এরপর তাঁর করোনা পরীক্ষা করানো হয়। সেই রিপোর্ট এদিন পজিটিভ এসেছে।

আরও পড়ুন : দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া প্রয়াত

জানা গেছে, মাত্র কয়েক দিন আগে একটি গানের রিয়ালিটি শোতে বিচারক হিসেবে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। কয়েক সপ্তাহ আগে তাঁর ছেলে জান কুমার শানু অংশ নিয়েছেন বিগবস ১৪ নামক রিয়ালিটি শো-তে। আচমকা বাবা করোনায় আক্রান্ত হওয়ায়, চিন্তিত তিনি।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কোভিড পজিটিভ

বর্তমান সময়ে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তার প্রহর গুনছে আপামর বাঙালি। তাঁর দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে, করোনামুক্ত হলেও এখনও সংকট কাটেনি তাঁর। ক্যান্সারের পাশাপাশি প্রেশার, সুগার ও সিওপিডির মতো কো-মর্বিডিটির কারণে সৌমিত্রর বিপদ এখনও পুরোপুরি কাটার অবস্থায় আসেনি। বুধবার থেকেই প্রবীণ অভিনেতার জন্য দু’টি নতুন চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা।

এরই মধ্যে কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় সকলে। তবে, কুমার শানুর উপসর্গ থাকলেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তাঁর পরিবার।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...