Friday, June 26, 2026

করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভর্তি বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার, ১০টা নাগাদ জ্বর নিয়ে  সল্টলেকের বেসরকারি হাসপাতাল ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর প্রায় 102 ডিগ্রি জ্বর রয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। এইচডিইউ-তে রয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি। বাতিল করেন দলীয় কর্মসূচি। আনলক হওয়ার পর থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। শুধু কলকাতার আশপাশে নয়, বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন তিনি। একই সঙ্গে চলেছে মর্নিং ওয়াক এবং চা চক্র। বিজেপির নবান্ন অভিযানের দিনেও রাস্তায় নেমেছিলেন দিলীপ। তবে, তারপর শারীরিক অসুস্থতার কারণে নিজেকে গৃহবন্দি করে ফেলেন।

আরও পড়ুন- অধিনায়ক বদল করেও ভাগ্য ফিরল না! মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে হার কলকাতার

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...