Saturday, June 27, 2026

ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে মধ্য কলকাতার বিধ্বংসী আগুন, মৃত ২

Date:

Share post:

প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল মধ্য কলকাতার বহুতলের বিধ্বংসী আগুন। দমকল সূত্রে খবর, ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিভলেও, কোথাও পকেটফায়ার আছে কীনা, তা খতিয়ে দেখছে দমকল।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সোয়া ১০টা নাগাদ আগুন লাগে ৩১ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে। আগুন ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। আগুনের সাথে সাথে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়িটা।

খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুতগতিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলের প্রাথমিক অনুমান গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্স থেকেই আগুন ছড়িয়েছে।

আরও পড়ুন : করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভর্তি বেসরকারি হাসপাতালে

জানা যাচ্ছে ওই বহুতলটিতে প্রায় ৬০টি পরিবার বসবাস করে। আগুন লাগার খবর পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও শুরু করে দমকল। আনা হয় হাইড্রলিক ল্যাডার। কিন্তু, ধোঁয়ার কারণে উদ্ধারকাজে দেরি হয়।

দমকল সূত্রে খবর, বাড়ির এক বাসিন্দা ওই সময়ে শৌচাগারে ঢুকেছিলেন। কিন্তু তিনি বের হতে পারেননি। অগ্নিদগ্ধ অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে আতঙ্কিত হয়ে আবাসনের ৭ তলা থেকে ঝাঁপ মেরেছিল এক নাবালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ডাইনিং টেবিলে ঠাকুমার মাথা কেটে সাজিয়ে রাখল মদ্যপ নাতি

আগুন লাগার খবর পেয়ে, ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও যান ঘটনাস্থলে। গণেশ চন্দ্র অ্যাভিনিউর ঘিঞ্জি এলাকায় রয়েছে ওই বহুতল। অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...