Tuesday, June 23, 2026

গুপ্ত স্যাটেলাইট হামলা রুখতে এবার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল তৈরি ভারতের

Date:

Share post:

মহাকাশে মহাযুদ্ধের প্রস্তুতি গত কয়েক দশক ধরে শুরু হয়ে গিয়েছে বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে। তালিকায় পিছিয়ে নেই ভারতও। সম্প্রতি এ-স্যাট ক্ষেপণাস্ত্র ছুড়ে তিন মিনিটের মধ্যে কৃত্রিম উপগ্রহ ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শণ করেছিল ভারত। তবে এটাই শেষ নয়, এবার যেকোনও রকম গুপ্ত স্যাটেলাইট হামলা রুখে দিতে পারে এমন একটি স্যাটেলাইট মিসাইল তৈরির কাজ শুরু করে দিল প্রতিরক্ষা গবেষণা সংস্থা। আইআইএসসির অধীনস্থ সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন ভারতীয় ছাত্রেরা।

এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইআইএসসি জানিয়েছে এই প্রথমবার ভারতের স্টাট আপ কোম্পানি স্পেস সার্ভিলেন্স প্রোগ্রাম নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মূল কাজ হবে পৃথিবীর কক্ষপথে ভারতের যে সমস্ত স্যাটেলাইট রয়েছে সেগুলিকে রক্ষা করা এবং বিদেশি কোনও স্যাটেলাইটের হামলা পুরোপুরি রুখে দেওয়া। এই প্রসঙ্গে জানা গিয়েছে আগামী বছর প্রায় ছয়টি ন্যানো স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে। এদের কাজ হবে পৃথিবীর দিকে আসা মহাজাগতিক বস্তু গুলিকে চিহ্নিত করা। কোনওরকম স্যাটেলাইট লেজার হামলার চেষ্টা হলে তা সামাল দেওয়া। একইসঙ্গে আবহাওয়া ও সীমান্ত পর্যবেক্ষণেরও কাজ করবে এই স্যাটেলাইটগুলি।

আরও পড়ুন: এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

প্রসঙ্গত, ভারতে একাধিক স্যাটেলাইটে ইতিমধ্যেই সাইবার হামলার চেষ্টা চালিয়েছে চিন। ম্যালওয়ার ঢুকিয়ে মহাকাশ গবেষণা কেন্দ্রের সাউন্ড স্টেশনে গোপন তথ্য নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। গত বছর এ-স্যাট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে চিন চেষ্টা করেছিল ভারতের এই অস্ত্রের ক্ষমতা নষ্ট করে দিতে। শুধু তাই নয় একাধিক ভারতীয় উপগ্রহে গোপনে হামলা চালানোর চেষ্টা করা হয় চিনের তরফে। যদিও তাদের সে চেষ্টা প্রতিপদে ব্যাহত হয়। তাই মহাকাশে সুরক্ষা বলয় তৈরি করতে আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিল ভারত।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...