Friday, April 3, 2026

বান্ধবীকে লাগাতার ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ, কাঠগড়ায় মিমো

Date:

Share post:

এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার বান্ধবীকে ধর্ষণ এবং পরে গর্ভপাত করানোর অভিযোগে কাঠ গড়ায় মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী। বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ মামলা রুজু করা হয়েছে৷ তবে তিনি একা নন, হুমকির অভিযোগে কাঠগড়ায় যোগিতাবালি চক্রবর্তীও।

নির্যাতিতার লিখিত অভিযোগ অনুযায়ী, ২০১৫ থেকে তিনি মহাক্ষয়ের সঙ্গে রিলেশনশিপে ছিলেন৷ অভিযোগ, বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন মিমো৷ এরপর তাঁকে বাড়িতে ডেকে ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন তিনি। এরপরে প্রায় ৪ বছর লাগাতার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন মহাক্ষয়৷ লাগাতার শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে পড়লে মিমো তাঁকে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ। নির্যাতিতা এও অভিযোগ, যে মহাক্ষয় ও তাঁর মা বিষয়টি ধামা চাপা দিতে ওই তরুণীকে হুমকি দিয়েছিলেন ৷

আগে এফআইআর করেন ওই তরুণী ৷ এরই মাঝে তিনি দিল্লি চলে যান৷ সেখানে রোহিণী আদালতে এফআইআর দায়েরের আবেদন জানান৷ আদালতের নির্দেশ মুম্বইয়ের এক থানায় অভিযোগ করেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠছে, ২০১৫ থেকে ১৯-এর মধ্যে যে ঘটনা ঘটেছে ২০২০-র শেষে এসে সেই ঘটনায় কেন অভিযোগ দায়ের করতে যাচ্ছেন ওই তরুণী? আরও প্রশ্ন, তাঁকে লাগাতার ধর্ষণ করার পরেও কেন মিমোকেই বিয়ে করতে চেয়েছিলেন তিনি? বিষয়টি নিয়ে কেন আগেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি? তাহলে কি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই এখন অভিযোগের পাহাড় জমছে? বিষয়টি আদালতে বিচারাধীন বলে উত্তর এড়িয়ে গিয়েছেন অভিযোগকারিণী।

আরও পড়ুন-নিজের বাড়িতেই গুলিবিদ্ধ শৌর্য চক্র প্রাপ্ত বলবিন্দর সিং

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...