Friday, March 20, 2026

অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী, সমাজের কল্যাণে এবার রক্ত দিলেন শিক্ষকরা

Date:

Share post:

শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই সমাজ তৈরির কারিগর। এবার সেই শিক্ষকরাই এগিয়ে এলেন সমাজ কল্যাণে রক্তদান করতে। করোনা আবহে দীর্ঘ লকডাউন পর্ব এবং বর্তমানে আনলক পর্বেও এখনও খোলেনি স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান। পঠন-পাঠন চলছে অনলাইনে। তবে বসে নেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্ৰথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। গোটা লকডাউন পর্বে তাঁরা নীরবে কাজ করে গিয়েছেন।

পাহাড় থেকে জঙ্গল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন ছুটে গিয়েছে এলাকায় এলাকায় পাশে দাঁড়িয়েছে দুর্গত মানুষদের। করোনা আবহে রক্তের সঙ্কট মেটাতে একের পর এক রক্তদান শিবির করেছে তারা। প্রচারের আলোর বাইরে থেকে এতদিনে ১২১টির বেশি রক্তদান শিবির করে ফেলেছে তৃণমূলের এই শিক্ষক সংগঠন। তারই অঙ্গ হিসেবে এবার উত্তর কলকাতা জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে। যেখানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র,কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ, রাজ্য সম্পাদক মধুমিতা মণ্ডল। এছাড়াও ছিলেন উত্তর কলকাতা জেলা সভাপতি আশিস বিশ্বাস, চেয়ারম্যান অনিল পোদ্দার, সাধারণ সম্পাদক আলোক কুমার শুক্লা প্রমুখ।

সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, “অনেকেই মনে করছেন করোনার মধ্যে স্কুল ছুটি থাকায় শিক্ষররা হয়তো বসে বসে বেতন নিচ্ছেন। কিন্তু সেটা ঠিক নয়। দীর্ঘ ৮ মাস ধরে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বা নিজেদের এলাকায় নীরবে মানুষের সেবা করে চলেছে। আমাদের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রচারের আলোর বাইরে থেকেই রাজ্যজুড়ে ১২১টি রক্তদান শিবির করে ফেলেছি। আমাদের এই কর্মসূচি চলবে।”

মন্ত্রী শশী পাঁজা তৃণমূল প্রাথমিক শিক্ষকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি, একুশের নির্বাচনে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃতীয় মা-মাটি-মানুষের সরকার গঠিত হবে বলেই দাবি করেছেন প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা-নেত্রীরা।

আরও পড়ুন-সিলেটের চা শ্রমিকদের মজুরি বাড়ল

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...