Tuesday, June 23, 2026

বাইডেন জিতলে আমায় হয়তো দেশ ছাড়তে হবে, মন্তব্য ট্রাম্পের

Date:

Share post:

“প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যদি শেষমেশ জিতে যান, তাহলে আমায় হয়তো দেশ ছাড়তে হবে। এমনই মনে হচ্ছে আমার। কারণ এত বাজে একজন প্রার্থীর কাছে হেরে যাওয়ার পর এখানে থাকা সত্যিই মুশকিল।” শুক্রবার রাতে জর্জিয়ার এক ভোট প্রচারে গিয়ে কিছুটা মশকরা করেই কথাগুলি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও স্বভাবসুলভ নানা লম্বাচওড়া কথার পাশাপাশি ট্রাম্পের এই মন্তব্যে হতাশার বহিঃপ্রকাশ দেখছেন অনেকেই।

ইতিমধ্যেই আমেরিকার প্রায় সবকটি প্রাক নির্বাচনী সমীক্ষাই এবার রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে এগিয়ে রেখেছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। তাই নভেম্বরে নির্বাচনের আগে যথেষ্ট চাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জেরে লাগাতার বাইডেনকে ব্যক্তিগত আক্রমণ করছেন তিনি। ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে খারাপ ও অযোগ্য প্রার্থীর বিরুদ্ধে লড়তে হচ্ছে তাঁকে। ট্রাম্পের কথায়, একটা লোক যে ভাল করে কথা বলতে পারে না, অতীতের মার্কিন প্রেসিডেন্টের নাম ভুলে যায়, সারাক্ষণ একটা ইয়া বড় মাস্ক পরে থাকে সে কিনা মার্কিন প্রেসিডেন্ট হবে! এত বাজে একজন প্রার্থীর বিরুদ্ধে লড়তে হচ্ছে ভাবলেই আমার চাপ বাড়ছে। বাইডেন জিতলে মনে হচ্ছে আমায় দেশ ছাড়তে হবে!

আরও পড়ুন-নিজের বাড়িতেই গুলিবিদ্ধ শৌর্য চক্র প্রাপ্ত বলবিন্দর সিং

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...