Saturday, June 27, 2026

সংক্রমণ বাড়ছে, পুজো নিয়ে মুখ্যসচিবের জরুরি বৈঠক সোমবার, কঠোর পদক্ষেপের ইঙ্গিত

Date:

Share post:

পুজো দোরগড়ায়, সংক্রমণও৷

করোনা আবহেও হেলদোল নেই জনতার৷ ‘পলিসি’ বদলে রবিবারের দ্বিতীয়াতেই উদ্বোধন হয়ে যাওয়া পুজো দেখা শুরু করে দিয়েছেন মানুষ৷ চলছে জোরকদমে পুজোর বাজার৷ এই পরিস্থিতিতে দুর্গাপুজো নিয়ে সরকারের চিন্তা বাড়ছে৷ কিভাবে ভিড়- পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা স্থির করতে সোমবার বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব।

পুজোর আগে ক্রমশ বাড়ছে সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে, চলতি সপ্তাহেই রাজ্যে সংক্রমণের কোপে পড়তে পারেন দৈনিক ৪ হাজার মানুষ। কেন্দ্রও পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে। পুজোর দিনগুলিতে আরও কঠোর হতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সেই গাইডলাইন চূড়ান্ত করতেই সোমবারের বিশেষ জরুরি বৈঠক৷

সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা৷ এই বৈঠকে রাজ্যের সব জেলার জেলাশাসক, এসপি এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের থাকতে বলা হয়েছে৷ সূত্রের খবর, মুখ্যসচিবের ডাকা জরুরি বৈঠকে করোনা- প্রোটোকল মেনে পুজোর বিধি চূড়ান্ত হতে পারে৷ সংক্রমণ এড়াতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা কী হতে পারে, তা নিয়েও আলোচনা করতে পারেন মুখ্যসচিব।

আরও পড়ুন- এই প্রথম কেন্দ্র স্বীকার করলো দেশে গোষ্ঠী সংক্রমণ, তালিকায় বাংলাও

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...