Thursday, April 9, 2026

করোনা এখনও সক্রিয়, উৎসবের মরসুমে বেপরোয়া হলে ফের বড় বিপদ, সতর্ক করলেন মোদি

Date:

Share post:

উৎসবে মেতে ওঠার সময়, সামান্য অসতর্কতায় দেশজুড়ে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য সাবধানে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷

উৎসবের আবহে মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, ভ্যাকসিন আসামাত্রই প্রতিটি ভারতবাসীর কাছে যাতে তা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করছে৷

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে এখন বিভিন্ন ধরনের উৎসব ৷ সেই উৎসবে সামিল হয়ে আনন্দে গা ভাসানোর সময় মাথায় রাখতে হবে, করোনাভাইরাস এখনও ভারতে সক্রিয়৷ আমাদের সামান্য অসতর্কতা, নিজের, পরিবারের, শিশু এবং প্রবীণদের ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে৷ তিনি বলেন, দেশের অর্থনীতি ধীরে ঘুরে দাঁড়াচ্ছে৷ দোকান,বাজার খুলছে৷ এই সময় সামান্য অসতর্কতায় ফের বড় বিপদ আসতে পারে৷ করোনায় আমেরিকা ও ব্রাজিলের মৃত্যুহার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে৷ ওদিকে আমেরিকা ও ব্রাজিলে এই সংখ্যা ৬০০-র বেশি৷

প্রধানমন্ত্রীর এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিলো সাবধাধবাণী৷ সতর্কবার্তা দিতে গিয়ে তিনি ‘রামচরিতমানস’-এর পংক্তিও বলেছেন৷ দেশবাসী যাতে করোনার বিধিনিষেধে শিথিলতা না আনেন, এমন বার্তাই ছিলো ভাষণে৷ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শৃঙ্খল রুখতে জাতির উদ্দেশে ভাষণে প্রথম বার ২২ মার্চ ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর পর গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা হয়েছিল। পর্যায়ক্রমে লকডাউন বাড়িয়ে মোট ৬৮ দিন লকডাউন হয়েছে। তার পর আবার শুরু হয়েছে আনলক।
এর মাঝে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একবার থালা বাজাতে বলেছেন, প্রদীপ জ্বালানোর কথা বলেছেন, একবার ‘দো গজ দূরি, মাস্ক জরুরি’ বলেছেন, এদিন ফের মোদি করোনা নিয়ে সাবধান করেছেন দেশবাসীকে।

আরও পড়ুন- ফেল করেও নিটের মেধাতালিকার শীর্ষে পরীক্ষার্থী

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...