Friday, June 19, 2026

ভাষণে নেই দুর্গাপুজো, বিতর্কের মুখে প্রধানমন্ত্রী

Date:

Share post:

নবরাত্রি, দশেরা, ঈদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানালেও প্রধানমন্ত্রী ভাষণে দুর্গাপুজোর উল্লেখ নেই৷

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে মোদি ফের ভাষণ দিয়ে মূলত দেশবাসীকে করোনাভাইরাস নিয়ে ‘ঢিলাই’ না দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

এদিনের ভাষণে মোদি দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ঈদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘উৎসব সময় আমাদের জীবনে আনন্দ এনে দেয়৷ কিন্তু এখন সামান্যতম গাফিলতি আমাদের অগ্রগতিকে থামিয়ে দিতে পারে৷ সতর্ক হয়ে থাকলেই জীবনে খুশি বজায় থাকবে৷ না হলে উৎসবের মধ্যেই অন্ধকার নেমে আসবে৷ আপনাদের আমি খুশি দেখতে চাই, এই উৎসবের মরশুম আপনাদের পরিবারে আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক, আমি এটা চাই৷’

এই ভাষণের পরই বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন উৎসবের জন্য প্রধানমন্ত্রী লম্বা শুভেচ্ছা জানালেও বাংলা তথা ভারতের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে তিনি সম্ভবত ভুলে গিয়েছেন৷
এই নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক স্রেফ সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন- অ্যাপে বুকিং করলেই ঘরে বসেই ২১ টাকায় মিলবে পুজোর ভোগ!

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...