Friday, June 26, 2026

সারেগামাপা-র চার বিচারকই কোভিড পজিটিভ, শোয়ের শুটিং ঘিরে জল্পনা

Date:

Share post:

করোনায় আক্রান্ত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-র চার বিচারক। শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কক্কর‌। একসঙ্গে চার বিচারক করোনা আক্রান্ত হওয়ায় নভেম্বরে শোয়ের শুটিং ঘিরে শুরু হয়েছে ব্যাপক গোলমাল।

কঠোরভাবে করোনা-বিধি মেনে চলার জন্য একাধিক বিচারক সংশ্লিষ্ট চ্যানেলকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত সংক্রমণ থেকে ছাড় পেয়েছেন শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় এবং বিচারক জয় সরকার। তাছাড়াও অপর দুই বিচারক রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর হাল্কা জ্বর ছাড়া তেমন কোনও লক্ষণ নেই। এরইমধ্যে ইমন নিজের ফ্ল্যাটে পরিজনদের নিয়ে নীলাঞ্জনের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন।

সূত্রের খবর, শ্রীকান্ত আচার্য বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে রয়েছেন। মনোময় ভট্টাচার্য সহ তাঁর বাড়ির সকলেই আক্রান্ত করোনায়।

এ দিন শ্রীকান্ত বলেন, কোনও উপসর্গ না-থাকলেও তাঁর কয়েকদিন ধরেই একটু কাহিল লাগছিল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তিনি কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। ১৬ তারিখ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে আছেন। এখনও কোনও উপসর্গ নেই। মনোময় জানান, ৯ দিন আগে আচমকাই প্রবল জ্বর আসে তাঁর। সঙ্গে শরীরে ব্যথা। চিকিৎসকের পরামর্শ নিয়ে সপরিবারে কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে। বাকি দুই বিচারক অর্থাৎ আকৃতি কক্কর এবং মিকা সিং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও টলিপাড়ায় একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন-নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা, রোকার অনুষ্ঠানে জমিয়ে নাচ

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...