Tuesday, March 31, 2026

Breaking: বেহালা থেকেই বিধানসভায় সৌরভ? বিজেপি আশাবাদী

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে ভোটে নামা যাবে। সৌরভের আপত্তি নেই। নির্দিষ্ট কিছু ঘটনার পর বিজেপি এতে আশাবাদী। শীর্ষনেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। তবে ভোটের আগে তিনি লড়বেন নাকি সরকার গঠন হলে উপনির্বাচন লড়বেন, তা স্পষ্ট নয়। বেহালার দুটি আসনের একটি থেকেই জিতে আসবেন তিনি। মূলত নিজের হোম কন্সটিটিয়ুন্সিটাই পছন্দ থাকছে। ক্রিকেট প্রশাসন সৌরভ চালান অমিত শাহের ছেলের সঙ্গে টিম করে। ষষ্ঠীতে প্রধানমন্ত্রীর বিজেপির পুজো উদ্বোধনে নাচের পারফর্ম করছেন স্ত্রী ডোনা। বৌদি মোম সক্রিয় বিজেপি করেন। বিজেপি নেতৃত্ব মনে করছেন সৌরভ প্রশাসক হিসেবে অভিজ্ঞ। বাংলার অন্যতম সেরা মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে শ্রেষ্ঠতম পছন্দ সৌরভ। একেবারে মার্চ, এপ্রিল মাসে তাঁকে সামনে আনা হবে। হয়ত আনুষ্ঠানিক ঘোষণা হবে না, কিন্তু মানুষ সবটাই বুঝে যাবেন, এমন প্রচার হবে। বিজেপির ধন্দ ছিল সৌরভ রাজি হবেন কী না। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু কারণে ধন্দ কমে আসছে। এই বিষয়টি অমিত শাহ নিজে দেখছেন। তবে সৌরভশিবির থেকে এখনও কোনো ইঙ্গিত নেই। আবার, তিনি যে রাজনীতিতে আসছেন না, জল্পনা ভুল, এটাও খোলসা করে বলা হচ্ছে না।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...