Saturday, April 4, 2026

বাংলাদেশ অভিমুখে সরছে নিম্নচাপ, অষ্টমী থেকেই ঝকঝকে আকাশ

Date:

Share post:

সপ্তমীর বিকেলে অবশেষে স্বস্তির খবর। পুজোয় আর বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়ার দফতর জানাচ্ছে, ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের অভিমুখে সরে যাচ্ছে অতি শক্তিশালী নিম্নচাপ।

হাওয়া অফিস জানিয়েছে, শুধুমাত্র রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলোতে এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। অন্যত্র কোথাও বৃষ্টির সেভাবে আশঙ্কা নেই। সপ্তমীর পর থেকে ধীরে ধীরে কাটবে মেঘ। অষ্টমী থেকে ঝকঝকে দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে।

কাজেই রাজ্যজুড়ে কমল দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে শুধুমাত্র রাজ্যের উপকূলীয় অঞ্চল ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির আশঙ্কা নেই। সপ্তমীর দিন দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। যদিও অন্য কোথাও ভারী বৃষ্টি হবে না।

আরও পড়ুন: ধুধু বালির নিচে আস্ত এক নদী, থরের পাঁজরে বিস্ময়কর অনুসন্ধান গবেষকদের

সপ্তমীর পর থেকে ধীরে ধীরে কাটবে মেঘ। অষ্টমী থেকে ঝকঝকে দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...