Saturday, April 4, 2026

ইজেডসিসিতে ডোনার অনুষ্ঠান ফের রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়াচ্ছে

Date:

Share post:

দুটি বিষয় লক্ষ্যণীয়। এক, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনার একটি বয়ান। এ বছর সৌরভের জন্মদিনে ডোনা বলেছিলেন, রাজনীতি করলে সৌরভ শীর্ষেই পৌঁছবেন। এবং দুই, ষষ্ঠীর দিন ইজেডসিসিতে প্রধানমন্ত্রীর হাতে বিজেপির পুজো উদ্বোধনে ডোনা ও তাঁর সহ শিল্পীদের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান।

তারপর রাজনৈতিকমহলে গুঞ্জন শুরু হয়েছে। শুরু হওয়া স্বাভাবিক। ক্রিকেট বোর্ড, জয় শাজ, ইজেডসিসির অনুষ্ঠান, সকলে মেলাতে চাইছেন। সব আলোচনার শেষে একটাই জিজ্ঞাসা, সৌরভ কী তবে রাজনীতিতে আসছেন? বিজেপির ট্রাম্প কার্ড হতে চলেছেন আগামী বিধানসভা নির্বাচনে? শেষ মুহূর্তে এই চালটা দেবেন অমিত শাহ? যেভাবে সৌরভ এক সময় মেয়ে সানার সোশ্যাল মিডিয়ায় একটি কেন্দ্র বিরোধী পোস্ট ডিলিট করে বলেছিলেন, ও না জেনেই করেছিল, তাতে গুঞ্জন পাখা মেলেছে। সেটা তাঁর বোর্ড রাজনীতির বাধ্য বাধকতা না কোনও বড় প্রেক্ষাপটের শুরুয়াৎ, সে নিয়ে জোর আলোচনা।

সৌরভ অবশ্য বারবারই বলেছেন, রাজনীতিতে আসছেন না। ওটা তাঁর ‘কাপ অফ টি ‘ নয়। কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই ওই পরিচিত গানটির ক’টা লাইনের কথা মনে করিয়ে দিচ্ছেন, ‘কখন কী ঘটে যায় কিচ্ছু বলা যায় না’। আর এমন কিছু একটা ঘটবে বলে মনে করছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা ঘটনা পরম্পরা থেকে আশায় কোমর বাঁধছেন। কেউ কেউ তো আবার ডোনাকে নিয়েই স্বপ্ন দেখছেন। অপেক্ষা তো আর মাত্র কয়েক মাসের।

আরও পড়ুন:মোদি আর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...