Saturday, April 4, 2026

‘দুর্বল’ চেন্নাইকে হারিয়ে ফের লীগের শীর্ষে মুম্বই

Date:

Share post:

চেন্নাই সুপার কিংস -১১৪/৯
মুম্বই ইন্ডিয়ান্স – ১১৬/০

১০ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

শারজায় বল হাতে দুরন্ত বোল্ট৷ মাত্র ৪ ওভারে ১৮ রান ব্যয় করে ৪ উইকেট তুলে নেন মুম্বই ইন্ডিয়ান্সের এই বাঁ-হাতি পেসার৷ বুমরাহ দারুণ বোলিং করেন৷ ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট তাঁর নামের পাশে।
কার্যত মুম্বইয়ের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ করে সুপার কিংস ব্যাটসম্যানরা৷ একমাত্র স্যাম কারান ৪৭ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে ১১৪ রানে পৌঁছে দেন। তাঁকে কিছুক্ষণের জন্য সঙ্গ দেন লেগ-স্পিনার ইমরান তাহির৷ ১০ বলে ১৩ রানের অপরাজিত থাকেন তিনি৷ রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিন মুম্বইকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড৷ এদিন সিএসকে দলে প্রচুর পরিবর্তন করে নতুনদের সুযোগ করে দেয়। কিন্তু চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ডুবে যায় চেন্নাই৷

১১৫ তাড়া করতে নেমে বিনা উইকেটে ম্যাচ জিতে নেয় পোলার্ডবাহিনী। কুইন্টন ডি’কক (৪৬) এবং ঈশান কিষানের (৬৮) রানের সৌজন্যে মাত্র ১২.২ ওভারে ম্যাচ জিতে নেয়। এদিনের জয়ে মুম্বই ১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে ফের দিল্লিকে সরিয়ে লীগের মগডালে পৌঁছে যায়। অন্যদিকে ১১ ম্যাচের ৮টিতে হেরে প্লে-অফের আশা শেষ হয়ে যায় ইয়োলো ব্রিগেডের।

আরও পড়ুন- পুজোর ভাসানে জলদূষণ রুখতে কড়া পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...