Saturday, April 4, 2026

মহাষ্টমীতে নিরন্ন শিশুদের অন্ন দিয়ে আনন্দে মাতলো এক ঝাঁক তরুণ-তরুণী!

Date:

Share post:

লকডাউনের আবহ কাটিয়ে যখন আনলকফেজের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, তখন উৎসবের আনন্দে , পুজোর আনন্দে সবাই মাতোয়ারা। তখন এক ঝাঁক তরুণ তরুণীর এক ব্যতিক্রমী প্রয়াস নজর কাড়ল সবার। হ্যাঁ, বলা ভালো যারা সবেমাত্র কৈশোর পেরিয়ে নতুন পথে হাঁটতে শিখেছে, তাদের এই প্রচেষ্টা সত্যিই মনে রাখার মতো। নিশ্চয়ই ভাবছেন কাদের কথা বলছি?

আরও পড়ুন- করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা
আসলে কিশলয়, গার্গী, শুভার্থী, অভ্রনীল, ইন্দ্র, নমিতা একজোট হয়ে দিন কুড়ি আগে ঠিক করে উৎসবের আনন্দে নিরন্ন শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। তখন সবার আগে ওদের নাড়া দিয়েছিল একটাই কথা, ওদের মুখে অন্ন তুলে দিতে হবে। আর সেই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে কাজে নেমে পড়ে। বাবা-মার কাছে আবদার করে টাকার জন্য । অভিভাবকেরাও নিরাশ করেননি । যার নিট ফল, আজ মহাষ্টমীতে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলো সবাই। আগরপাড়া স্টেশন সংলগ্ন ৮০ জন শিশুর মুখে হাসি ফোটাতে দুপুরে তাদের হাতে ফ্রায়েড রাইস ও আলুর দম তুলে দিল তারা। প্রমাণ করে দিল  ইচ্ছা থাকলে , চেষ্টা থাকলে উপায় হয়।

সে এক আনন্দঘন মুহূর্ত । এমন খাবার তাদের জন্য অপেক্ষা করে আছে বোধহয় ভাবেনি এই শিশুরা । অথচ প্রচারের আলোয় নিভৃতে- নীরবে এক ঝাঁক তরুণ তরুণী ওই শিশুদের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে পথ দেখাল। ওরাও তো পারতো শুধুই উৎসবের আনন্দে নিজেদের মতো উৎসবের আনন্দে গা ভাসাতে। তবু নিজেদের জমানো সামান্য অর্থও সবাই দিয়েছে ।
যখন অভ্রনীল আর কিশলয় একযোগে বলে, আমরা মানুষের পাশে থাকতে চাই। তখন ফের মনে পড়ে শিক্ষার আলোয় সমাজকে চেনা যায়।
শুভার্থী , নমিতা, গার্গী খুশি আজকের এই উৎসবের দিনে এই মহামারির মধ্যেও নিরন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...