Sunday, February 22, 2026

Big Breaking : বাংলায় ক্ষমতা দখলে সংশয় থাকলেই ৩৫৬ প্রয়োগ করবে বিজেপি! অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

বাংলা দখলে মরিয়া মোদি-শাহর বিজেপি। কতখানি মরিয়া? এতখানি মরিয়া যে প্রয়োজনে শেষ অস্ত্র হিসাবে রাষ্ট্রপতি শাসন লাগু করার কথাও গুরুত্ব দিয়ে আলোচনায় এসেছে। মোদ্দা কথা ‘মারি অরি পারি যে কৌশলে।’

দিল্লি বিজেপি মহলে এখন একটাই আলোচনা, নো মোর তৃণমূল। তারজন্য যদি কোথাও কড়া পদক্ষেপ করতে হয়, কোথাও বাংলার কিছু মানুষ বিমুখ হন, তবে হোক। কিন্তু বাংলার মসনদে গেরুয়া পতাকা ওড়াতেই হবে ২০২১ সালের ভোটে।

রাজ্য বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় বলেছেন, আমি যতটুকু দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তাতে বুঝতে পেরেছি তৃণমূল সরকার যাতে আর না ফেরে তার জন্য সব ধরণের অঙ্ক কষতে আরম্ভ করেছে দিল্লি। ২০২১-এর টার্গেট বাংলা।

কিন্তু ৩৫৬ ধারা জারির কারণ কী? দিল্লির বক্তব্য…
১. রাজ্যে আল কায়েদা জঙ্গিদের ঘাঁটি, জঙ্গিদের পৃষ্ঠপোষকতা
২. সীমান্ত দিয়ে একের পর এক অনুপ্রবেশে মদত এবং তাদের নাগরিক স্বীকৃতি
৩. রাজ্যের আইন-শৃঙ্খলা ক্রমশ নিম্নগামী। বিরোধী নেতাদের রাজনৈতিক কার্যকলাপে বাধা, গ্রেফতার, আটক
৪. শাসক দলের ভাড়াটে গুণ্ডাদের হাতে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী খুন এবং পাল্টা বিজেপি নেতা-কর্মীদেরই আটক
৫. এবং সর্বোপরি পুলিশ ও আমলা মহলের রাজনীতিকরণ।

বিজেপির সেই রাজ্যস্তরের অন্যতম শীর্ষ নেতা আরও এক কদম এগিয়ে বলেছেন, রাজ্য সরকারের মেয়াদের শেষ দিকে এই রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে। অথবা ভোট পিছিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এক্ষেত্রে রাজ্যপালের রিপোর্ট বড় ভূমিকা নেবে।

তবে দিল্লি বিজেপি নেতৃত্ব ৩৫৬ কে শেষ অস্ত্র হিসাবেই প্রয়োগ করতে চাইছে। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বাংলার উপর নজর রাখতে শুরু করেছে। আইবি, র, বিএসএফ ছাড়াও সমীক্ষা সংস্থাকে নামানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার নাকি ওই বিজেপি নেতাকে বলেছেন, ভোটের প্রাক মুহূর্তে যদি সব দিকের রিপোর্টে দেখা যায় বিজেপির ক্ষমতায় আসা নিয়ে প্রশ্ন রয়েছে, তাহলে ৩৫৬ জারি করতে এক মুহূর্ত দেরি করা হবে না।

কারণ, বিজেপি মনে করছে, রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বছর দেড়েক টেনে দিতে পারলেই ক্ষমতাহীন তৃণমূল কংগ্রেসের মাজা ভেঙে যাবে। আর তখন ভোটে বিজেপির কিস্তি মাত করা হবে শুধু সময়ের অপেক্ষা।

যদিও রাজ্য বিজেপির ওই নেতা বলেন, তাঁরা কিন্তু লড়াই করে জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। এ কথা কেন্দ্রীয় নেতাদের জানিয়েও দেওয়া হয়েছে।

কী করবে দিল্লি বিজেপি? কোটি টাকার প্রশ্ন।

আরও পড়ুন-উত্তরবঙ্গের সভা বুঝিয়ে দিল বিজেপিতে মুকুলের জায়গা ঠিক কোথায়, অভিজিৎ ঘোষের কলম

spot_img

Related articles

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...