Friday, June 26, 2026

রাজ্যকে আগামী নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্র

Date:

Share post:

উৎসবের মরসুমেও রেশনে কোপ পড়তে চলেছে। সে কথা আবারও মুখ্যসচিবকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে রাজ্যকে। সুতরাং রেশন নিয়ে‌ এবার প্রকাশ্যে কেন্দ্র–রাজ্য সংঘাত ।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে আগামী নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্র। সেই কথাই চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে । আর তার জন্য যাবতীয় দোষ দেওয়া হয়েছে রাজ্যের উপরেই। এই চিঠির জবাব অবশ্য এখনও দেয়নি রাজ্য। করোনার জেরে দেশজুড়ে লকডাউন ঘোষণার পরই সাধারণ মানুষের স্বার্থে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্র। বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা জানানো হয়েছিল। নিজে মুখে সে কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমনকী নভেম্বর মাস পর্যন্ত এই গরিব কল্যাণ যোজনার মেয়াদও বৃদ্ধি করেন।

কেন্দ্রের অভিযোগ, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য কোনও তথ্য দেয়নি। তাই নভেম্বর পর্যন্ত এই যোজনার মেয়াদ বাড়লেও এই মাসের রেশন পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না।
আর রেশন না দেওয়ার কথা জানিয়ে খাদ্য দফতরের সচিবকে চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সেই চিঠিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য না দেওয়ায় নভেম্বর মাসের রেশন পাবে না রাজ্য।
উৎসবের মরসুমে নভেম্বর মাসেও একাধিক পুজো ও উৎসব রয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য না দেওয়ায় নভেম্বর মাসের রেশন পাবে না রাজ্য।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...