Wednesday, April 8, 2026

আদালতের তদারকিতে হাথরাস কাণ্ডের তদন্ত, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

এলাহাবাদ হাইকোর্টের তদারকিতে হবে হাথরাস কাণ্ডের তদন্ত। সিবিআই-এর তদন্ত পর্যবেক্ষণ করবে আদালত। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এই মামলা দিল্লিতে স্থানান্তরিত হবে কি তা পরে সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, হাথরাস কাণ্ডের সব দিক যেমন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা এবং সাক্ষীদের সুরক্ষা ইত্যাদির বিষয়টি এলাহাবাদ হাইকোর্ট দেখবে। এই তদন্তের অগ্রগতির সব রিপোর্ট এলাহাবাদ হাইকোর্টে সিবিআই পেশ করবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিত তরুণী গণধর্ষণের শিকার হন। ১৫ দিনের লড়াই শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিল্লির হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চাপের মুখে সিবিআই তদন্তের আর্জি জানায় যোগী সরকার। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। তদন্তের স্বার্থে বুলগরহি গ্রামেই ছিল সিবিআই। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী অফিসাররা। নির্যাতিতার মা, ভাই ও কাকিমার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা।

আরও পড়ুন:এনআরসি-র তালিকা থেকে নাম বাদের নির্দেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জমিয়ত

Related articles

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ফের চরম ঔদ্ধত্য ও অভব্যতার পরিচয় দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। বাংলায় সুষ্ঠু নির্বাচনের...