Tuesday, June 9, 2026

প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেই আগাম ভোট মার্কিন মহাকাশচারীর

Date:

Share post:

এবার ভোট পড়ল মহাকাশ থেকে। আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আগাম ভোটাধিকার প্রয়োগ করলেন এক মার্কিন মহাকাশচারী। এই মার্কিন মহাকাশচারীর নাম কেট রুবিনস। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে গিয়ে তিনি ভোট দিয়েছেন। সেই ভোটদানের ছবি নাসার পক্ষ থেকে টুইট করা হয়েছে। গত ১৪ অক্টোবর কেট রুবিনস আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন দুজন রুশ মহাকাশচারীর সঙ্গে। তিনি সেখান থেকে ফিরবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পর। ফলে স্পেস স্টেশন থেকেই তিনি আগাম ভোট দিয়েছেন। নাসার পক্ষ থেকে যে ছবি প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে ওই স্পেস স্টেশনের মধ্যে একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে কেটকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন। ১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত আইন আমেরিকায় পাশ হয়েছিল। এক্ষেত্রে ভোট দেওয়ার জন্য ইমেলে একটি ফর্ম পাঠানো হয়। সেটিই পূরণ করে ফেরত পাঠিয়েছেন কেট।

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত সমীক্ষাতেই দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। প্রচারের শুরু থেকে শেষ পর্ব পর্যন্ত এই প্রবণতা অব্যাহত।

আরও পড়ুন-চাঁদের বুকে জলের হদিশ, গবেষণায় দাবি নাসার

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...