Tuesday, June 9, 2026

পেশোয়ারে শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত ৭, আহত ৭০

Date:

Share post:

ফের ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে অনেকেই বেশ আশঙ্কাজনক।

আজ, মঙ্গলবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার নগরীর দির কলোনি এলাকায় স্থাপিত একটি মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের বক্তব্য, পাঁচ কেজি ওজনের একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের সময় শিক্ষার্থীরা কোরান শিক্ষা গ্রহণ করছিলেন। ওই ক্লাসের মধ্যে বড় একটি ব্যাগে বোমাটি রাখা হয়েছিল। হতাহতের মধ্যে দু’জন শিক্ষক রয়েছেন, বাকিরা শিক্ষার্থী। ঘটনাস্থলের পার্শ্ববর্তী লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র এবং পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

কোনও জঙ্গি সংগঠনই এই নাশকতা ঘটিয়েছে বলে অনুমান পুলিশের। যদিও এখন পর্যন্ত এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

আরও পড়ুন-প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেই আগাম ভোট মার্কিন মহাকাশচারীর

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...