Saturday, June 13, 2026

বিহারে প্রথম দফার ভোট আজ বুধবার, নীতীশ সরকারের ৮ মন্ত্রীর ভাগ্যপরীক্ষা

Date:

Share post:

বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ, বুধবার৷ করোনা-আবহে দেশের প্রথম বিধানসভা নির্বাচন ৷

করোনা-বিধি মেনে এবং মাস্ক, স্যানিটাইজারের হাতিয়ারে সজ্জিত হয়েই প্রথম দফায় ৭১ আসনের ভোটদাতারা নিজেদের মতামত জানাবেন৷

বিহারে প্রথম দফায় ভোটে আজ পরীক্ষায় বসতে চলেছেন নীতীশ কুমারের ৮ মন্ত্রী ৷ ওদিকে, এই নির্বাচনেই বড় পরীক্ষা দিতে চলেছে নির্বাচন কমিশনও৷
যে ৭১ আসনে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে ৪ বিজেপি নেতা ও ৪ জেডিইউ নেতার আসন ৷ জনমত যাচাই করতে আজ বিহারের ভোটের ময়দানে নামছেন-

✔ কৃষি মন্ত্রী ও বিজেপি নেতা ডাক্তার প্রেম কুমার,

✔ জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী কৃষ্ণ নন্দন বর্মা,

✔ বিজেপি নেতা এবং শ্রমমন্ত্রী বিজয় কুমার সিনহা,

✔ অনুসূচিত জাতি জনজাতি কল্যাণ মন্ত্রী ব্রিজকিশোর,

✔ পরিবহন মন্ত্রী এবং জেডিইউ নেতা সন্তোষ কুমার নিরালা,

✔ গ্রামীণ কার্য মন্ত্রী ও জেডিইউ নেতা শৈলেশ কুমার,

✔ বিজ্ঞান ও কারিগরি মন্ত্রী জয় কুমার সিং এবং

✔ রাজস্ব মন্ত্রী রাম নারায়ণ মন্ডল ৷

প্রসঙ্গত, গত ২০১৫ সালের বিহার- ভোট হয় ভিন্ন সমীকরণে৷ আজ যে ৭১ আসনের ভোট হচ্ছে, ২০১৫ সালে এর মধ্যে RJD, JDU ও কংগ্রেসের মহাজোটের ঝুলিতে গিয়েছিল ৫৪টি আসন ৷ সেবার NDA পেয়েছিল মাত্র ১৫ আসন ৷
এখন লালু-নীতীশের সংসারে ভাঙন ধরেছে৷ ফলে বদলে গিয়েছে সমীকরণ৷ এবার নীতীশের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি৷ অপরদিকে কংগ্রেসের মহাজোটে রয়েছে RJD ও বাম দলগুলি ৷ কং-মহাজোট শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বীর জনপ্রিয়তা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কিছুটা শঙ্কায় নীতীশ-শিবির৷

আরও পড়ুন- করোনা যোদ্ধা পুলিশ ও বঙ্গবাসীকে বিজয়ার শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...