Thursday, June 25, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে, পুড়ে ছাই প্রতিমাও

Date:

Share post:

সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে। মঙ্গলবার প্রতিমা নিরঞ্জন না হওয়ার কারণে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে ছিল প্রতিমাও। ফলে মন্ডপের পাশাপাশি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রতিমাও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, সকাল ৬.১৫ মিনিট নাগাদ এই আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হঠাৎই আজ ভোরে করুণাময়ী থেকেই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ভোরবেলায় হাওয়া চলায় দ্রুত আগুন ছড়াতে থাকে।

পুজো উদ্যেক্তারা জানিয়েছে, গতকাল মঙ্গলবার ছিল বলে, আজই প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা ছিল। তার আগেই দুর্ঘটনা। পুজো উদ্যোক্তাদের একাংশের দাবি ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মণ্ডপের ভিতরে থাকা সিসিটিভিও খুলে রাখা হয়েছিল। ফলে রহস্য সমাধানে উদ্যোক্তাদের ভরসা মণ্ডপের চেয়ে একটু দূরের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ।

ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। জানান, “দমকল খুব দ্রুত মণ্ডপে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।  আগুন লাগার কারণ এখনই জানা হয়নি। গোটা বিষয়টির তদন্ত হবে। পাশাপাশি এলাকায় উপস্থিত হয়েছে পুলিশ।

আরও পড়ুন : করোনা যোদ্ধা পুলিশ ও বঙ্গবাসীকে বিজয়ার শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...