Thursday, June 25, 2026

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন দিতে হচ্ছে কুয়েতকেও (Kuwait)। একদিকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) লক্ষ্য করে হামলা জারি রেখেছে আমেরিকা। তার জবাব দিতে কুয়েত, বাহরিনের মতো দেশে হামলা ইরানের। এবার সেই হামলায় মৃত্যু এক ভারতীয়ের (Indian national killed)।

বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর (Kuwait Internation Airport) লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালালে মৃত্যু হয় এক ভারতীয় নাগরিকের। তিনি কুয়েতে জীবিকার প্রয়োজনে গিয়েছিলেন। দেশে ফেরার আগেই মৃত্যু হল ওই ভারতীয় নাগরিকের। কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, কুয়েত প্রশাসনের তরফ থেকে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে দূতাবাসের তরফ থেকে। ভারতের রাষ্ট্রদূত (Indian Ambassador) পারমিতা ত্রিপাঠী আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

তবে এই ঘটনার নিন্দা ভারতীয় বিদেশ মন্ত্রকের। বিস্ফোরণের ঘটনায় ৬৩ জন যাত্রী ও বিমান বন্দর কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েত প্রশাসন। পশ্চিম এশিয়ার যুদ্ধে (West Asia conflict) পরিস্থিতি যত খারাপ হচ্ছে তত তৎপরতা বাড়ছে বিদেশ মন্ত্রকের। কুয়েতের ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। বিমানবন্দরে হামলার ঘটনার নিন্দা করার পাশাপাশি নাগরিকদের উপর হামলা ও নাগরিক পরিকাঠামোগুলিতে হামলার তীব্র বিরোধিতা করা হয়েছে। সেই সঙ্গে যুদ্ধে রত উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...