Monday, April 6, 2026

অনলাইন শুনানিতে নামমাত্র পোশাকে আইনজীবী! সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ক্ষুব্ধ, বিরক্ত

Date:

Share post:

অনলাইন শুনানিতে নামমাত্র পোশাকেই হাজির আইনজীবী! চূড়ান্ত বিরক্ত সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি

করোনা আবহে বিচারব্যবস্থা অনেকটাই অনলাইন-নির্ভর। মামলার শুনানি হচ্ছে অনলাইনে।
সুপ্রিম কোর্টে এমনই এক অনলাইন শুনানিতে ঘটেছে অশোভন এক ঘটনা৷ সংশ্লিষ্ট মামলার আইনজীবী কার্যত নগ্ন শরীরেই হাজির হলেন শুনানিতে। যা দেখে চূড়ান্ত ক্রুদ্ধ, বিরক্ত হলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রা৷ এর পরই বিচারপতিদের স্পষ্টবার্তা, ওই আইনজীবীর এই কীর্তি ‘ক্ষমার অযোগ্য অপরাধ।’ যথাযথ পোশাক ছাড়া অনলাইন শুনানিতে হাজির হয়ে ওই আইনজীবী আদালত অবমাননা করেছেন বলে পুরোদস্তুর ভর্ৎসনা করেন বিচারপতিরা।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চে শুনানি চলছিল। মামলার বিষয়বস্তু, ‘সুদর্শন টিভি’তে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ৷ এর আগে এই মামলা দিল্লি হাইকোর্টের বিচারাধীন ছিল এবং আদালত অনুষ্ঠান সম্প্রচারের উপর স্থগিতাদেশ জারি করে৷ পরে ওই রায়ের বিরুদ্ধে মামলাটি শীর্ষ আদালতে আসে। মঙ্গলবার তার অনলাইন শুনানি চলাকালীন ক্যামেরায় দেখা যায়, আইনজীবী নামমাত্র পোশাকেই হাজির হলেন। তা দেখে চূড়ান্ত বিরক্ত হলেন বিচারপতিরা। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বারবার জানতে চান ওই আইনজীবীর নাম। কিন্তু তার আগেই অন্যায় করে ফেলেছেন, তা বুঝে শুনানি থেকে বেরিয়ে যান আইনজীবী। এরপর বিচারপতি চন্দ্রচূড় জানান, যে এই অপরাধ আদালত অবমাননার শামিল। বিচারপতি ইন্দু মালহোত্রার মতে, উনি যা করেছেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ।

বিচারাধীন মামলার অনলাইন শুনানিতে এমন বিপত্তি এই প্রথমই নয়। এর আগেও রাজস্থানের এক আইনজীবীকে অনলাইন শুনানি চলাকালীন ধূমপান করতে দেখা যায়। এর জন্য তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছিল। আরেক আইনজীবী স্রেফ স্যান্ডো গেঞ্জি গায়ে শুনানিতে এসেছিলেন। তারও জরিমানা হয়৷ আইনজীবীদের এ ধরনের কুৎসিত কাণ্ডকারখানা দেখে শীর্ষ আদালতের বিচারপতিরা স্পষ্টই জানিয়েছেন, অনলাইনে শুনানি চলছে বলে ড্রেস কোড কেউ মানবেন না, তেমনটা হবে না। সকলকে যথাযথ পোশাক পরেই নিজেদের কাজ করতে হবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...