Saturday, April 4, 2026

ফের জঙ্গি টার্গেটে মুম্বই! সতর্ক করল গোয়েন্দা সংস্থা

Date:

Share post:

ফের জঙ্গিদের টার্গেট বাণিজ্য নগরী। মহারাষ্ট্রের একাধিক গোয়েন্দা বিভাগের রিপোর্ট অনুযায়ী, মুম্বইতে বড়সড় নাশকতার ছক কষছে এক জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই উদ্ধব ঠাকরে সরকারকে এই বিষয়ে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থাগুলি।

রিপোর্ট অনুযায়ী, ড্রোন বা সেই জাতীয় কিছু ব্যবহার করে জঙ্গি হামলা হতে পারে মুম্বইয়ে। এই কারণে সামনের এক মাসের বেশি সময় মুম্বইতে ড্রোন বা ওই জাতীয় কিছু ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

গোয়েন্দাদের আশঙ্কা:

রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কোনও মাইক্রো লাইট এয়ারক্রাফট, এরিয়াল মিসাইল বা প্যারাগ্লাইডিং-এর মাধ্যমে হামলা হতে পারে।

ভিভিআইপি অথবা ভিড়ে ঠাসা কোনও জায়গায় হামলা চালাতে পারে জঙ্গিরা।

দিওয়ালির সময় আত্মঘাতী হামলার ছক কষছে একাধিক জঙ্গি সংগঠন।

রাষ্ট্রীয় সম্পত্তিরও ক্ষতি করার ছক কষছে জঙ্গিরা।

৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শহরের কোথাও ড্রোন ওড়ানো যাবে না বলে নির্দেশ দিয়েছে মুম্বই পুলিস। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিশেষ নজরদারি।

উৎসবের মরশুমে প্রতিবারই সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা থাকে। তবে এর আগেও একাধিকবার জঙ্গিদের টার্গেট হয়েছে মুম্বই। প্রচুর মানুষের প্রাণহানি থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবার বাড়তি সতর্ক মহারাষ্ট্রের পুলিশ- প্রশাসন।

আরও পড়ুন- ঘুষ নেওয়ার অভিযোগ: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...