Saturday, March 14, 2026

উল্টোরথ ! রিয়ার FIR-এর জেরে এবার গ্রেফতারির মুখে সুশান্ত রাজপুতের দুই দিদি

Date:

Share post:

উল্টোরথের সওয়ার রাজপুত-মামলা !

সুশান্ত রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর দায়ের করা FIR- এর জেরে
যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন প্রয়াত অভিনেতা সুশান্ত রাজপুতের দুই দিদি৷ গ্রেফতারের আশঙ্কা প্রবল হয়ে ওঠায় অভিনেতার দুই দিদি, প্রিয়াঙ্কা ও মিতু সিং বম্বে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন৷

দিনকয়েক আগে AIIMS-এর রিপোর্টে সামনে এসেছে৷ তাতে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত খুন হননি, আত্মহত্যা করেছেন তিনি।

ঠিক এরপরই সুশান্ত রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী গত ৭ সেপ্টেম্বর বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদির বিরুদ্ধে FIR দায়ের করেন৷ দিদিদের বিরুদ্ধে সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দেওয়ার অভিযোগেই এই FIR করেছেন রিয়া। FIR- এ রিয়ার দাবি, কয়েকজন চিকিৎসকের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে সুশান্তের দুই দিদি, প্রিয়াঙ্কা ও মিতু সিং ওই প্রেসক্রিপশনটি তৈরি করে৷ রিয়ার FIR- এ দিল্লির চিকিৎসক ডাঃ তরুণ কুমারের নাম রয়েছে। রিয়ার বক্তব্য, একজন কার্ডিওলজিস্ট হয়ে ডাঃ তরুণ কুমার কী করে একজন অপরিচিতকে এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেছেন ? রিয়া বলেছেন, প্রেসক্রিপশনে নিষিদ্ধ ওষুধের নাম যেমন রয়েছে, তেমনই এমন সব ওষুধ রয়েছে যা কোনও সঠিক ডোজ ও পরিমাণমতো গ্রহণ না করলে তা থেকে দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হতে পারে। বান্দ্রা থানায় দায়ের হওয়া ওই FIR পরে CBI- কাছে পাঠিয়ে দেওয়া হয়।আগামী ৪ নভেম্বর ওই পিটিশনের শুনানি হওয়ার কথা।

রিয়া’র FIR বাতিল করার দাবিতে আদালতে আবেদনও করেছেন প্রিয়াঙ্কা ও মিতু। রিয়াও
পাল্টা দুই দিদির পিটিশন বাতিল করার আর্জি জানিয়েছেন।

রিয়ার আনা অভিযোগেরও তদন্ত করছে CBI, সে কারনেই গ্রেফতার হওয়ার ভয়ে অভিনেতার দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতু সিং বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন৷ তাঁদের আর্জি, পিটিশনের শুনানি দ্রুত হোক৷
বম্বে হাইকোর্টের দুই বিচারপতি এসএস শিন্ডে ও বিচারপতি এমএস কর্নিক, আবেদনকারীদের কাছে জানতে চান, এমন আবেদন করার কারণ কী? প্রিয়াঙ্কা ও মিতুর আইনজীবী মাধব থোরাট আদালতকে জানান, এই দু’জনকে রাজপুত- মামলায় যুক্ত করা হয়েছে, তাই তাঁরা যে কোনও সময় গ্রেফতার হওয়ার ভয় পাচ্ছেন।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...