Wednesday, April 8, 2026

ঘুমন্ত শিশুকে ট্যাক্সিতে ফেলেই নেমে গেলেন দম্পতি! তারপর যা ঘটলো

Date:

Share post:

তাড়াহুড়োয় আমরা অনেক সময় ব্যাগ-ছাতা-মোবাইল ভুলে ফেলে যায় যাই বাস কিংবা ট্যাক্সিতে। কিন্তু তা বলে নিজের ঘুমন্ত সন্তানকেই বেমালুম ভুলে গেলেন দম্পতি! অবিশ্বাস্য! এবার এমনই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা।

ঘটনা গতকাল, একাদশীর দিন সন্ধ্যায়। বিধাননগর পুলিশ তাদের অফিসিয়াল সাইটে পুরো ঘটনাটির বর্ণনা দিয়েছেন। ইতিম‌ধ্যে অবশ্য ঘটনাটি স্যোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, সম্প্রতি দমদম বিমানবন্দর থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তাঁদের সন্তানও। ক্লান্ত হয়ে ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটি। আলমবাজার পৌঁছে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যান ওই দম্পতি। বাচ্চা যে তাঁদের পাশেই ঘুমাচ্ছে তা বেমালুম ভুলেই যান তাঁরা।

অন্যদিকে, ট্যাক্সিচালকও খেয়াল না করে গাড়ি নিয়ে বেরিয়ে যান। কিছুটা যাওয়ার পর চালক খেয়াল করেন পিছনের সিটে বাচ্চাটি তখনও ঘুমিয়ে রয়েছে। তৎক্ষনাৎ ট্রাফিক গার্ডে বিষয়টি জানান। সেই চালকের সাহায্যেই বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

এরপর শিশুটির বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে শিশুটির বাবা-মা-এর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কেউ কেউ এর তীব্র নিন্দাও করছেন। কীভাবে যে এইধরনের ভুল হতে পারে তা কিছুতেই কারও বোধগম্য হচ্ছে না।

আরও পড়ুন-আর অবনতি না হলেও, এখনও সঙ্কটজনক সৌমিত্র

 

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...