Wednesday, June 24, 2026

এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট নেই তো?

Date:

Share post:

খরচ কমানোর জন্য এক ধাক্কায় একাধিক শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ইয়েস ব্যাঙ্ক। ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন,” দেশজুড়ে ইয়েস ব্যাঙ্কের ৫০টি শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া কোনও উপায় ছিল না।”

আগের বছরের মার্চ মাসে ব্যাঙ্কের দায়িত্ব নেন প্রশান্ত কুমার। সূত্রের খবর তারপরেই ব্যাঙ্ক পরিচালনার খরচ ২১ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল মুম্বইয়ের ইন্ডিয়াবুলস ফাইনান্স সেন্টারে সদর দফতর রয়েছে ব্যাঙ্কের।

ইতিমধ্যেই খরচ কমাতে সেখানে দুটি ফ্লোর ছেড়ে দেওয়া হয়েছে।এছাড়াও দেশের ১১০০ শাখার ভাড়া কম করার ব্যাপারে কথাবার্তা শুরু করা হয়েছে।

বর্তমান প্রসঙ্গে প্রশান্ত কুমার জানিয়েছেন,”ব্যাঙ্কের শাখাগুলির মাসিক ভাড়া কম করার চেষ্টা চলছে। অনেকক্ষেত্রে দুটি শাখা খুব কাছাকাছি রয়েছে। তাদের একটি বন্ধ করে দেওয়া হবে।”

আরও পড়ুন-স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...