Sunday, June 7, 2026

আসানসোলের বাড়িতে বিয়ে সারলেন অর্ণব – সুনিধী, ছিলেন সৃজিৎ ও মিথিলাও

Date:

Share post:

হারিয়ে গিয়েছি এইতো জরুরি খবর….
বাংলাদেশী গায়ক শায়ান চৌধুরী অর্ণবের একটি বিখ্যাত গানের লাইন এটি। সত্যিই অর্ণব এবার হারিয়ে গেলেন। আর খবরটা জানালেন সৃজিৎ ও মিথিলা।

সৃজিত এবং মিথিলাই প্রথম হাটে হাঁড়িটি ভেঙেছেন। দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন অর্ণবের বিয়ের ছবি। ছবি শেয়ার হতেই জানাজানি হয়েছে বিয়ের খবর।

আরও পড়ুন : “ধর্ষণের শিকার এমনকী খুনও হয়ে যেতে পারতাম” বিহারের এলজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আমিশা

বিয়ের ছবি শেয়ার করে, ক্যাপশানে সৃজিৎ অর্ণবেরই গানের লাইনকে একটু পাল্টে দিয়েছেন। লিখেছেন ,” হারিয়ে গিয়েছো এইতো জরুরি খবর “। প্রত্যুত্তরে অর্ণব লিখেছেন, ‘থ্যাংক ইউ’। সৃজিতের পোস্টটি শেয়ার করেছেন সুনিধীও।

আরও পড়ুন : বাংলাদেশে শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মিত বিচার প্রক্রিয়া

অর্ণব এবং সুনিধি দুজনেই বর্তমানে কলকাতায় ছিলেন। তবে তাঁরা বিয়েটা সারলেন সুনিধির আসানসোলের বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের কিছু কাছের মানুষ। রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। তবে সেই বিয়েতে উপস্থিত ছিলেন অর্ণবের বোন মিথিলা। শুধু মিথিলা নয় ছিলেন সৃজিতও।

বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় গায়কদের মধ্যে একজন হলেন শায়ান চৌধুরী অর্ণব। রবিঠাকুরের শান্তিনিকেতনের ছাত্র তিনি। তাঁর গানের জাদুতে কত মন যে হারিয়ে গিয়েছে তার খবর নেই। দীর্ঘদিন প্রেমে থাকার পর, বন্ধু ও প্রেমিকা সুনিধি নায়েকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তিনি।

প্রায় বছর খানেক ধরে চাউর হয়েছে, প্রেম করছেন ঢাকার সঙ্গীতশিল্পী অর্ণব ও আসানসোলের মেয়ে সুনিধি নায়েক। দুজনের আলাপ বিশ্বভারতী থেকে। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রবি অ্যান্ড র‌্যাবি’ শীর্ষক এক অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। জানিয়েছিলেন শুভকামনা। সেই পরিচয় থেকেই একটু একটু করে একে অপরের প্রেমে মজেছেন দুজনে। গত এক বছরে তারা একসঙ্গে বেশ ক’টি গান প্রকাশ করেছেন। লাইভ শো করেছেন ভারত ও বাংলাদেশ থেকে।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...