Saturday, June 20, 2026

মাঠে থেকেও অন্তঃসত্ত্বা অনুষ্কার উপর নজর বিরাটের, জানতে চাইলেন খেয়েছেন কিনা

Date:

Share post:

খেলার মাঠে থেকেও অন্তঃসত্ত্বা অনুষ্কার উপর নজর রাখছেন বিরাট কোহলি। বর্তমানে অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রতি সেই প্রেম ও দ্বায়িত্ব আরও বেড়ে গিয়েছে।
বিয়ের আগে যেমন, নিজের স্বামীকে গ্যালারিতে উৎসাহ দিতে দেখা গিয়েছিল অনুষ্কেকাকে, তেমনি বিয়ের পরেও সেই ভালোবাসা ও নিয়মে কোনও ভাটা পরেনি।বর্তমানে বিরাট-অনুষ্কা দুজনেই রয়েছেন দুবাইতে। চলছে আইপিএলের খেলা, এই মুহূর্তে স্বামী বিরাট কোহলি আইপিএলে আরবিসির হয়ে খেলতে ব্যস্ত। বিরাটের নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে উৎসাহ দিতে হাজির হয়েছেন অনুষ্কাও। তিনি এখন পাঁচমাসের অন্তঃসত্ত্বা।
মাঠের দায়িত্ব মধ্যেও স্ত্রীর প্রতি কতটা দ্বায়িত্বশীল বিরাট তাও প্রমাণ মিললো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কার প্রতি স্বামী বিরাট কোহলির ভালোবাসাময় ইঙ্গিত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মাঠ থেকে ইঙ্গিতে কোহলি অনুষ্কার কাছে জানতে চাইছেন যে অনুষ্কা খেয়েছেন কিনা। সেই ইঙ্গিতে অনুষ্কাও স্বাভাবিক ভাবেই অনুভব করেছেন বিরাটের যত্ন ও ভালোবাসা। ফ্যানেরাও তাদের দুজনের মধ্যে এরকম মিষ্টি সম্পর্ক দেখে খুশি হয়েছেন।
আইপিএল শুরু হওয়ার আগেই বিরাট কোহলি খুশির খবরটি দিয়েছিলেন। কোহলি নিজেই সন্তান সম্ভাবা স্ত্রীর একটি ছবি পোস্ট করে জানান যে 2021 সালের জানুয়ারি মাসেই তাদের জীবনে নতুন অথিতি আসতে চলেছে।
২২ গজ ও সিনেমা সেটের এই দুজনের প্রেম নিয়ে চর্চা বরাবর তুঙ্গে। লকডাউনে দুজনের একসঙ্গে কাটানো মজাদার মুহূর্তর ছবিও তারা ভাগ করে নিয়েছিলেন।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...