Saturday, April 4, 2026

বেনজির পদক্ষেপ, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক বিজেপির। ডিসেম্বর-জানুয়ারিতে বাংলায় বসবে শিল্প সম্মেলনের আসর- কাউন্টার বিজনেস ইন্টারন্যাশনাল সামিট। তবে কোভিড পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সেই বিজনেস সামিট ভার্চুয়াল হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সল্টলেকের ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন বিজেপি নেতারা।

শুধু হিন্দুত্বের রাজনীতির তাস খেলে বাংলায় যে সফল হওয়া যাবে না, তা বুঝেছে গেরুয়া শিবির। তাই বাংলার বুকে শিল্প চাই, বেকার যুবক-যুবতীদের চাকরি চাই। একুশের ভোটের আগে এটাই হতে চলেছে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার। লক্ষ্মীপুজোর দিনে সেই প্রচারের ঢাকে কাঠি দিল বিজেপি। তবে চাকরি চাই, শিল্প চাই বলে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, বরং বিরোধী হয়েও নিজেরাই রীতিমতো শিল্প সম্মেলনের ডাক দিল বিজেপি নেতৃত্ব। যা অভিনব ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন,”বাংলায় ইতিবাচক রাজনীতি করতে চায় বিজেপি। এখানে যুবকদের চাই কর্মসংস্থান।” বিজেপি তো রাজ্যের ক্ষমতায় নেই, তাহলে কীভাবে জমির সংস্থান হবে? স্বপনবাবু বলেন,”জমি দেওয়ার প্রশ্নে কোনও ভাবনা নেই। আমরা চাইব, পশ্চিমবঙ্গের অজস্র বন্ধ কারখানার জমিতে হোক শিল্প। পরিত্যক্ত জমি শিল্প করে তৈরি করব। সিঙ্গুরের বিষয়টি দেখছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।”

রাজ্য সরকারকে একহাত নিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন,”পরিকাঠামো ও আইনশৃঙ্খলা নেই রাজ্যে। কাকে কত খাওয়ালেন, কোন হোটেলে রাখলেন ও কত দামি গাড়ি চড়ালেন, সে সব করে শিল্প আসে না।”

রন্তিদেব সেনগুপ্ত বলেন, “গত ১০ বছর বাংলায় কোনও বড় শিল্প আসেনি। বাংলার হৃত গৌরব ফেরাতেই বিজেপির এই উদ্যোগ।”

আরও পড়ুন: উচ্চ শিক্ষায় ভর্তির আগে ডোপ টেস্ট করার সুপারিশ

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শিল্পপতিদের আহ্বান করে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দল শিল্প সম্মেলন করছে এমন ঘটনা কার্যত বেনজির! বিজেপি সেই পথেই হাঁটছে। কেন্দ্রে দল ক্ষমতায় থাকার ফলে এমন একটি সম্মেলন করা বিশেষ অসুবিধা হবে না বিজেপির জন্য। এমনটাই মত, সংশ্লিষ্ট মহলের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...