Sunday, June 7, 2026

পুলওয়ামা হামলা নিয়ে নাম না করে বিরোধীদের কটাক্ষ মোদির

Date:

Share post:

সন্তানহারা হয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিল সারা দেশ। কিন্তু কিছু মানুষ সেই শোকে শামিল ছিলেন না- পুলওয়ামা নিয়ে নাম না করে বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার, সর্দার পটেলের ১৪৫তম জন্মবার্ষিকীতে গুজরাতে স্ট্যাচু অব ইউনিটির সামনে থেকে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। সেখানে পুলওয়ামা প্রসঙ্গ টেনে বলেন, “সেনা অফিসারদের কুচকাওয়াজ দেখে পুলওয়ামা হামলার দৃশ্য মন পড়ে গেল। সন্তানহারা হয়ে সারা দেশ শোকে বিহ্বল হয়ে পড়েছিল। কিছু মানুষ সেই শোকে শামিল ছিলেন না”। প্রধানমন্ত্রীর অভিযোগ, পুলওয়ামা হামলা নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির রাস্তাই খুঁজছিলেন কিছু মানুষ। ইঙ্গিত স্পষ্ট বিরোধীদের দিকে।

পুলওয়ামা হামলার কথা পাকিস্তানের সংসদে স্বীকার করে নেন ইমরান খান মন্ত্রিসভার সদস্য। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে প্রতিবেশি দেশ যে ভাবে দেশের সংসদে হামলার কথা মেনে নিয়েছে, তাতে তাদের আসল চেহারা সামনে এসেছে। রাজনৈতিক স্বার্থে মানুষ কতটা নীচে নামতে পারে, পুলওয়ামা হামলা-পরবর্তী রাজনীতিই তার সবচেয়ে বড় উদাহরণ বলে কটাক্ষ করেন মোদি।

গত বছর ১৪ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় সিআরপি কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় পাক মদতপুষ্ট এক জঙ্গি। ৪০ জন জওয়ান প্রাণ হারান। কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে কী ভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ওই জঙ্গি সিআরপি কনভয়ের কাছে পৌঁছে গেল, সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। লোকসভা নির্বাচনের প্রচারে পুলওয়ামা হামলা এবং তার পরবর্তী ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযান নিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট কুড়োনোর অভিযোগও ওঠে।

কিন্তু পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরির মন্তব্যের পরে পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলে বিজেপি। এদিন ঘুরিয়ে বিরোধীদেরই নিশানা করলেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতে যাত্রা শুরু সি-প্লেনের

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...