Friday, April 3, 2026

সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

Date:

Share post:

শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ের তাজ হোটেলে বসেছিল বিয়ের আসর। পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু। আর পাত্রী বলিউড ও দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

এমনিতে কাজল একটু প্রাইভেট পার্সন। ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিয়ের অনুষ্ঠানেও সংবাদমাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হল কাজল-গৌতমের।

এতদিন পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে। এতদিন কোনও ছবিও শেয়ার করেননি তাঁরা। বিয়ের মাত্র চার দিন আগে দশেরা উপলক্ষে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর হবু স্বামীর। একসঙ্গে সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : জল্পনা উড়িয়ে রোহনপ্রীতের সঙ্গেই বিয়ে সারলেন নেহা

তবে নিজের অনুরাগীদের সম্পূর্ণ নিরাশ করেননি কাজল। বৃহস্পতিবার সকালে মেহেন্দি লুকের একটি ছবি নিজেই পোস্ট করেন কাজল।

শুক্রবার সকালেও হলদি অনুষ্ঠানের দারুণ মিষ্টি একটি ছবি পোস্ট করেন নায়িকা । হলুদ স্লিভলেস পোশাকে, ফুলের সাজে তাঁকে দারুণ সুন্দর দেখতে লাগছিল।

বিয়ের সময় তিনি পড়েছিলেন লাল লেহেঙ্গা। সঙ্গে মাননসই গা ভর্তি গয়না।

অভিনেত্রী যখন বিয়ের কথা ঘোষণা করেছিলেন তখন থেকেই তাঁকে কনের বেশে দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা। বিয়ের কিছু ছবি অবশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে দেখতে পাওয়া গিয়েছে গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি।

নায়িকার বিয়ের ফোটোগ্রাফি করছেন বিখ্যাত ফোটোগ্রাফার জোসেফ রাধিক। যিনি বিরাট অনুষ্কা থেকে দীপিকা রনভীর, সকলের বিয়েতেই ফোটোগ্রাফি করতে দেখা গিয়েছে দিল্লির এই নামজাদা ফোটোগ্রাফারকে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...