Friday, April 3, 2026

বাজি-শব্দবাজি বন্ধ করতে চান চিকিৎসকরা, উভয়সঙ্কটে প্রশাসন

Date:

Share post:

পুজোয় বন্ধ হোক বাজি-শব্দবাজি। ফোরাম ফর ডক্টরর্স-এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই আবেদন করা হয়েছে। আর এর জেরে রাজ্য সরকার পড়েছে ফাঁপরে। তাদের যেতেও কাটছে, আসতেও কাটছে।

কেন নিষেধাজ্ঞার স্বপক্ষে এই আবেদন চিকিৎসকদের? কোভিডের বিরুদ্ধে লড়াকু এই ডাক্তাররা বলছেন, এমনিতেই রাজ্য জুড়ে চলছে কোভিডের হামলা। পুজোর পর তা ঊর্ধমুখী। তার সঙ্গে বাজি দূষণে নিশ্চিতভাবে মৃতের সংখ্যা বেড়ে যাবে। সম্প্রতি বেলজিয়ামের একটি সমীক্ষায় বলা হয়েছে, বাজির দূষণে শ্বাসকষ্ট বাড়বে। গত বছর কোভিড পরিস্থিতির আগে বাজি দূষণে দেশ জুড়ে ১৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল বলে সরাকারি সূত্রই জানাচ্ছে।

আর বাজি প্রস্তুতকারকরা অন্যদিকে জানাচ্ছেন, বাজি নিষিদ্ধ হওয়া মানে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। বাজি শিল্পের সঙ্গে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ জড়িয়ে রয়েছেন। তাদের কথাও ভাবা উচিত।

আরও পড়ুন: কীভাবে হবে সমাবর্তন? অনিশ্চয়তার মেঘ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এখন রাজ্য সরকার কী করবে? দূষণের বক্তব্যও যেমন ন্যায্য, তেমনি বাজি উৎপাদকদের জায়গাটাও ভাবার বিষয়। এই অবস্থায় রাজ্য পড়েছে দোটানায়। বিষয়টি আদালতে গড়ানোর পথে। দুকূল রাখতে রাজ্য কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে উভয়পক্ষই।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...