Thursday, April 2, 2026

Shuvendu Update: মমতার পাশেই থাকবে অধিকারী পরিবার, জানালেন শিশির, দিব্যেন্দু

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে জল্পনা তৈরি হলেও শিশির অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন,” গোটা অধিকারী পরিবার মমতার পাশেই থাকছে। এই জেলায় বিজেপি কিছুই করতে পারবে না।”

শিশিরবাবুর বক্তব্য: যা জল্পনা চলে, বাইরে থেকে তার ভেতরটি বোঝা যায় না। মেদিনীপুরের মানুষ এবং অধিকারী পরিবার তৃণমূলেই আছে এবং থাকছে।

একই সুরে কথা বলেছেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। দলের এক বিশিষ্ট নেতার সঙ্গে কথোপকথনে তিনি বুঝিয়ে দিয়েছেন দল ছাড়ার কোনো ভাবনাই তাঁর নেই।

এমনকি শুভেন্দু অধিকারীও যথেষ্ট আক্রমণাত্মক হলেও এক মন্তব্যে বলেছেন,” বাজারি সংবাদপত্রের কথায় কান দেবেন না। যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন।” এমনকি শুভেন্দুর বিজয়া সম্মিলনীর শামিয়ানার কাপড়ের রংও তো এখনও নীল সাদা !!!!

ফলে একটি মহল থেকে বলা হচ্ছে, শুভেন্দু ক্ষোভ জানাচ্ছেন। জনবল দেখাচ্ছেন। কিন্তু তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদের চূড়ান্ত পর্যায়ে যাননি। তিনি একটি নির্দিষ্ট রণকৌশলে চলছেন।

তবে এর মধ্যে আবু সুফিয়ান বা অখিল গিরির মত শুভেন্দুবিরোধী নেতারা সরব হয়েছেন। তাঁরাও পাল্টা বিজয়া সম্মিলনী ডাকছেন। এঁদের বক্তব্য, সব বড় পদ অধিকারী পরিবারকেই দেওয়া হয়েছে। ভোটের মুখে এখন কেন উপদলীয় প্রবণতা দেখানো?

জেলা রাজনীতিতে এই উত্তাপ ক্রমশ বাড়ছে। পার্টির শীর্ষমহল হস্তক্ষেপ কখন করেন সেটাই দেখার।

আপাতত শুভেন্দুর ১০ নভেম্বরের সভা নিয়ে কৌতূহলের পারদ চড়ছে।

আরও পড়ুন-Shuvendu update: ১০ নভেম্বর বড় ঘোষণা নয়, জনবল দেখানোর রণকৌশল

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...