Friday, April 3, 2026

ব্যাঙ্কে মনের মতো চাকরি পেয়েও আত্মহত্যা যুবকের, কারণ জানলে আঁতকে উঠবেন

Date:

Share post:

দীর্ঘ বেকারত্বের জ্বালা। অনেক পড়াশোনা চালিয়ে, পরীক্ষা দিয়েও মিলছিল না চাকরি। জীবন নিয়ে কার্যত দিশাহীন ও তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। একটা সময় ঈশ্বরের কাছে অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন, চাকরি পেলে ঈশ্বরকেই জীবন উৎসর্গ করে দেবেন।

যেমন কথা তেমন কাজ। চাকরি পাওয়ার পর ঈশ্বরকে দেওয়া কথা রাখতে জীবন উৎসর্গ করলেন কন্যাকুমারীর এল্লুভিল্লাইয়ের বছর ৩২-এর সি নবীন।

অনেক চেষ্টার পর সম্প্রতি মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পান নবীন। এবং এই চাকরি ছিল তাঁর মনের মতোই। পছন্দ মতোই। বেতনও ভালো। কিন্তু নিজের প্রতিজ্ঞা পালনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নবীন।

জানা গিয়েছে, দীর্ঘদিন বেকার থাকায় হতাশায় ভুগছিলেন নবীন। চাকরি পাওয়ার পর কাজে যোগ দেন। কয়েক সপ্তাহ মন দিয়ে কাজও করেন তিনি। এরপর গত বৃহস্পতিবার তিনি বিমান ধরে তিরুঅনন্তপুরম আসেন। সেখান থেকে যান মার্থান্দমে এক বন্ধুর সঙ্গে দেখা করতে। তারপর বাসে চড়ে যান নাগেরকয়েল। তারপর রাজাক্কমঙ্গলম ব্লকের পুথেরি গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। গত শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।

তাঁর মৃতদেহের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা, ঈশ্বরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি পেলে তাঁর আশ্রয়ে আসবেন, সেই প্রতিশ্রুতিই পালন করছেন তিনি। যদিও শুধুমাত্র এই কারণেই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। এদিকে এই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবারের সদস্যদের মধ্যে।

আরও পড়ুন:শাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...