Wednesday, April 1, 2026

পুলিশি হেনস্থার অভিযোগ: প্রতিবাদে বীরভূমে থানা ঘেরাও বিজেপির

Date:

Share post:

মিথ্যে মামলায় বিজেপির নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে। আর পুলিশ সেটা করছে শাসকদলের নির্দেশে। এই অভিযোগে বীরভূম জেলার সমস্ত থানাতে বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপির। সোমবার, জেলার ২৩টি থানা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দিন দুয়েক আগে মল্লারপুর থানায় পুলিশ লকআপে অস্বাভাবিক মৃত্যু হয় শুভ মেহেনা নামে এক নাবালকের। সেই ঘটনায় বিজেপির আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের সুয়োমোটো মামলা করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এছাড়াও বিজেপি সংখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ সামাদের রাজনৈতিক কর্মসূচিতে পারুই থানার পুলিশের মামলা-সহ বিভিন্ন ইস্যুতে পথে নামলেন বিজেপির নেতা-কর্মীরা। এদিন ওই দলের পক্ষ থেকে জেলার সমস্ত থানায় পুলিশের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি, থানায় স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারী।

আরও পড়ুন-প্রথমদিনই ডিএম-এসপিকে তলব, কেন এক চা-বাগান মালিকের সঙ্গে লাঞ্চ রাজ্যপালের?

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...