Friday, June 26, 2026

বামেদের শ্রমজীবী ক্যান্টিনে ভেটকি মাছের পাতুরি

Date:

Share post:

সোনালী দাস : যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে আজ ভেটকি মাছের পাতুরি খাওয়ানো হয়েছে।

আবার পড়ুন। ভাত, পাঁচমেশালি সবজির তরকারি, ভেটকি মাছের পাতুরি। ২০ টাকার বিনিময়ে।

খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোকে ভেটকি মাছের পাতুরি খাওয়াচ্ছে সিপিআইএমের শ্রমজীবী ক্যান্টিন।

হয়তো আপনার হাসি পাবে। বলবেন, বাড়াবাড়ি।

কেন বাড়াবাড়ি?

আপনি বাড়িতে ভেটকি মাছের পাতুরি খেলে, ওরা খেতে পারবে না কেন? ওরা রিক্সা চালায় বলে? মুটেগিরি করে বলে? লকডাউনে চাকরি গেছে বলে?

ওরা কি শুধু লাইন দিয়ে খিচুড়ি খাওয়ার জন্যে জন্মেছে? ভালো খাবারের স্বপ্ন দেখা ওদের কাছে অপরাধ?

শ্রমজীবী ক্যান্টিন করা হয়েছে এই একটাই কারণে। যেটুকু খাবো। সবাই মিলে খাবো।

আজ নভেম্বরের প্রথম দিন। (গতকালের গল্প)

আজ শ্রমজীবী ক্যান্টিনে ভেটকি মাছের পাতুরি।

দুটো লাইন হঠাৎ লিখতে ইচ্ছা করছে – “স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে, লেনিন মাসে নভেম্বরে।”

#সংগৃহীত

আরও পড়ুন-রাজ্য-রেল বৈঠক শেষ, কী বললেন মুখ্যসচিব

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...