Saturday, June 13, 2026

“এবার কালীপুজোয় বাজি ফাটাবেন না”- রাজ্যবাসীর কাছে এমন আবেদন কেন মুখ্যসচিবের?

Date:

Share post:

“করোনা আক্রান্তদের পক্ষে বায়ুদূষণ মারাত্মক। সেই কারণে এবছর কালীপুজোয় বাজি ফাটাবেন না। কোভিড কালে বাজি থেকে দূরে থাকুন।” মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে এই আবেদন জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, পুলিশের সঙ্গে কথা বলেই কালীপুজো বিসর্জন করতে হবে। তবে, বিসর্জনের শোভাযাত্রা হবে না।

একই সঙ্গে মুখ্যসচিবের পরামর্শ, কালীপুজোর মণ্ডপের চারপাশ যেন খোলা থাকে। সকলকে মাস্ক পরতে অনুরোধ করেন তিনি।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “দুর্গাপুজোর পরে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়েনি। বাড়েনি করোনায় মৃতের সংখ্যাও”। এই পরিস্থিতিতে সতর্কতা ও দায়িত্বের সঙ্গে রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলি পালনের আবেদন জানান মুখ্যসচিব।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...